শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‌দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি, তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ড. ইউনূসের উচিত নির্বাচনকে নিরপেক্ষ করতে তাদের সরে যেতে বলা। না হলে প্রশ্ন উঠবেই।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরও রাজনৈতিক অঙ্গনে বিভক্ত মতামতের কারণে ভোট নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর বিভাজন এবং নিষিদ্ধ দলগুলোর সক্রিয়তা- এই দুই বিপরীতমুখী অবস্থান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জন্মের পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। নির্বাচন বানচালের চেষ্টা তাদের জন্য অস্বাভাবিক কিছু নয়। তবে এমন তৎপরতা প্রতিরোধ করা হবে এবং এই দল নিশ্চিহ্ন হয়ে যাবে।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা যেসব কথা বলছেন, সেগুলো আওয়ামী লীগের জন্যই ক্ষতিকর। তার উচিত ছিল ভুল স্বীকার করে ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে দেওয়া।

নির্বাচনকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‌আমরা চাই তিনি নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করুন, কিন্তু তার জন্য কিছু বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে।

ভোরের আকাশ/তা.কা

বিএনপিরপদত্যাগতফসিলউপদেষ্টা

শেয়ার করুন: