শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি। আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়- এটাই আমাদের লক্ষ্য।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিনুল হক বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল, সাংস্কৃতিক ও খেলাধুলানির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের কর্মপরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় আমরা এমন এক পরিবর্তন আনতে চাই, যাতে শিশুরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে- তারা খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।

নারী শিক্ষায় বিএনপির ভূমিকা উল্লেখ করে বিএনপি সরকারের অতীত অবদানের কথা স্মরণ করে আমিনুল হক বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল। নারী শিক্ষার বিস্তারে এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও সমাজ পাচ্ছে।

প্রত্যেক উপজেলায় ‘মিনি স্পোর্টস ভিলেজ’ ঘোষণা দিয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আমরা সারা দেশের প্রতিটি উপজেলায় ইনডোর ফ্যাসিলিটিসসহ ‘মিনি স্পোর্টস ভিলেজ’ গড়ে তুলতে চাই। খেলাধুলা জাতিকে সুস্থ ও শক্তিশালী করে- তাই খেলাধুলার বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

প্রত্যেক ওয়ার্ডে মাঠ, বয়স্কদের হাঁটার পথ সুবিধা নিয়ে আমিনুল হক বলেন, আমাদের মহানগরে ১০০টি ওয়ার্ড আছে। আমরা চেষ্টা করছি প্রত্যেক ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ তৈরি করতে। মাঠগুলো সরকারিভাবে অধিগ্রহণ করে খেলার উপযোগী করা হবে। মাঠের চারপাশে বয়স্কদের জন্য হাঁটার পথ থাকবে, যেন তারা বিকেলে সুন্দর পরিবেশে সময় কাটাতে পারেন। আমরা চাই- তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে আত্মনির্ভর ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে উঠুক।

ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের যাত্রা শুরুর দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই। যেখানে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে ও খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল। এই দলের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আমিনুল হক।

তিনি বলেন, এই সংগঠনের কাজ হবে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেওয়া। আপনাদের দলীয় কোনো রাজনীতিতে জড়াতে হবে না। আপনারা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেন। তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।

এর আগে, বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক।

ভোরের আকাশ/এসএইচ

নির্বাচনবিএনপিআমিনুল হক

শেয়ার করুন: