শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চাঁদাবাজদের মা-বাবার নামসহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে : সারজিস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা তাদের মা-বাবার নাম ও ঠিকানাসহ বাংলাদেশের প্রত্যেক জেলা-উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে কমিটি দেওয়া শুরু করেছে। তিনি আরও জানান, যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। স্কুল-কলেজগুলোতে ছাত্র রাজনীতির নামে লেজুড়বৃত্তি রাজনীতি চলবে না।

 সারজিস আরও বলেন, অনেক রাজনৈতিক দলে দেখি বড় বড় নেতা ভালো ভালো কথা বলেন। কিন্তু তারা এখন অবৈধভাবে বালু উত্তোলনে ব্যস্ত, কেউ রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনে ব্যস্ত, কেউ চাঁদা নিতে ব্যস্ত, কেউ মিথ্যে মামলা দিয়ে মামলা বাণিজ্য করতে ব্যস্ত। আগামীর বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি এমন যে, হয় আমরা থাকব, না হয় গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে। যারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল- যেমন: আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান আর চলবে না। নতুন সংবিধান তৈরি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দাবি করছে এনসিপি।

ভোরের আকাশ/তা.কা

ছাত্র রাজনীতিসারজিস আলমজাতীয় নাগরিক পার্টি

শেয়ার করুন: