শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে দু’একটি দল বাধা দিচ্ছে: জামায়াত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের ক্ষেত্রে দু-একটি দল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের।

তাহের বলেন, জুলাই সনদের ১৯টি বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে, যা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি দল বলছে, আগামী নির্বাচিত সরকার এলেই এসব বাস্তবায়ন করা হবে। এতে প্রশ্ন জাগে তাহলে এই মুহূর্তে আমাদের এই ঐকমত্যের উদ্যোগেরই বা প্রয়োজন কী ছিল?

তিনি বলেন, আমরা যে চেতনায় ঐক্যবদ্ধ হয়েছি, সেটার মূল কথা হচ্ছে, এখনই আইনি ভিত্তি দিয়ে এগুলো বাস্তবায়নের পথ সুগম করা। ঈমানের যেমন তিনটি স্তর মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস ও কাজে বাস্তবায়ন। তেমনি আমাদের চার্টারেরও তিনটি স্তর ঐকমত্য, আইনি ভিত্তি এবং বাস্তবায়ন।

জুলাই সনদ হলো একটি রাজনৈতিক সংস্কার দলিল, যা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, ক্ষমতার ভারসাম্য এবং জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলতে প্রস্তাবিত হয়েছে। তবে এটি এখনও আইনি স্বীকৃতি পায়নি এবং বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ মতবিরোধ প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

জুলাই সনদজামায়াতে ইসলামী

শেয়ার করুন: