শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম-৪-এ বিএনপি–জামায়াতের প্রার্থী আপন দুই ভাই

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে দুই ভাই প্রার্থী হয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিরল এক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন।

তাতে কুড়িগ্রাম-৪ (রৌমারী–চিলমারী–রাজীবপুর) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পান রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান।

অন্যদিকে জামায়াতে ইসলামী একই আসনে প্রার্থী ঘোষণা করেছে রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক, যিনি আজিজুর রহমানের ছোট ভাই।

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭১১, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৬৯২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই পরিবারের দুই প্রার্থীর এই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। একজন প্রবীণ রাজনৈতিক কর্মী বলেন, “রৌমারী-চিলমারী-রাজীবপুর ইতিহাসে এমন দৃশ্য প্রথম। ভাইয়ের বিপরীতে ভাই—এটা নির্বাচনে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।”

জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন। তাতে আমার কোনো ক্ষতি হবে না। জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে।”

অন্যদিকে বিএনপি প্রার্থী আজিজুর রহমান বলেন, “আমার ছোট ভাই একসময় বিএনপির রাজনীতি করত। এখন জামায়াতে যোগ দিয়েছে। জনগণ আমাকে চাইছে, তাই আমি আত্মবিশ্বাসী।”

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, ভাইয়ের এই দ্বন্দ্ব কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনে ভোটের হিসাবকে আরও জটিল করে তুলবে।

ভোরের আকাশ/মো.আ.

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনজামায়াতে ইসলামীবিএনপি

শেয়ার করুন: