শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৫, ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক
‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর মধ্যে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন আব্দুল আউয়াল সরদার নামের এক আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আব্দুল আউয়াল পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এখন আব্দুল আউয়ালকে গোসাইরহাট থানায় আনা হবে।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 

ভোরের আকাশ/এসএইচ 

শেয়ার করুন: