আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন। জুবাইদা রহমান বর্তমানে শাশুড়ির চিকিৎসা কাজের সমন্বয় করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সরাসরি যুক্ত আছেন।
এর আগে গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি হাসপাতালে শাশুড়িকে দেখার পর তিনি মার বাড়ি ও হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। রাতে ধানমন্ডির পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও তিনি সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ