জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন: তারেক রহমান
জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে বলে। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।
তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে প্রশ্ন জেগেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সহজ হবে।
তিনি আরও বলেন, জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে সরকার ও রাষ্ট্র শক্তিশালী হবে না। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন।
কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতিতে মনযোগী হওয়ার প্রতি জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
বিএনপির আগামী দিনের রাজনীতি কেমন হবে-সে বিষয়ে আলোকপাত করে তারেক রহমান যোগ করেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। সেটি দেশের ভেতরে হোক, বিদেশে হোক। যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আমাদের আরেকটি লক্ষ্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা।
ভোরের আকাশ/এসএইচ