শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারীর ওপর আক্রমণের বিরুদ্ধে আখতার হোসেনের কঠোর হুঁশিয়ারী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নারীদের ওপর হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।  রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর-৪ আসনের অধীন এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় কাউনিয়া-হারাগাছা এলাকায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নারীদের নিয়ে কেউ বাঁদরামি করলে কঠোর শাস্তি দেওয়া হবে, এমনকি গাছে ঝুলিয়ে দেওয়া হবে।

পথসভায় আখতার হোসেন আরও বলেন, দীর্ঘদিন জুলুম-নির্যাতনের পর দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও দুর্নীতি ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি, তাই সংস্কারের লক্ষ্যে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১-দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। 

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে জুলুমের শিকার হয়েছে। শতশত গুম খুন জুলুমের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। জুলুম থেকে মুক্ত হলেও দুর্নীতি, ঘুস, রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারিনি। 

সেই সংস্কার করে বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য জোট করেছি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দালাল ও নেতার ওপর নির্ভরতা কমিয়ে জনগণের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। কাউনিয়া হারাগাছায় সব আয়ব্যয়ের হিসাব বোর্ডের মাধ্যমে প্রদর্শন করব। গর্ভবতী মায়েদের নিরাপদে প্রসব করার জন্য ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার করব, ইনশাআল্লাহ। 

তিনি বলেন, গণভোটের জন্য আমাদের আর না এর কোনো অপশন নেই। আমাদের অবশ্যই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। 

পথসভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ১১-দলীয় জোট ক্ষমতায় এলে শাপলা ও জুলাইসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং আঞ্চলিক বৈষম্য দূর করা হবে। 

পথসভায় আরও বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজমসহ ১১-দলীয় জোটের বিভিন্ন নেতারা।

ভোরের আকাশ/তা.কা


 

 

 

এনসিপিসদস্য সচিব আখতার হোসেন

শেয়ার করুন: