শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চার মাস পর আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, সড়কে নেতাকর্মীদের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ মে ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চার মাস পর আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, সড়কে নেতাকর্মীদের প্রস্তুতি
চার মাস পর আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, সড়কে নেতাকর্মীদের প্রস্তুতি

চার মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের রাজপরিবারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে রওনা দিয়েছেন।

সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে। তাঁর সঙ্গে ফিরছেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানাবেন। তারা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার অনুরোধও জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্বাগত আয়োজনের জন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন অঙ্গসংগঠনের মধ্যে। তবে কেউ বিমানবন্দরের ভেতরে কিংবা গুলশানের ‘ফিরোজা’ বাসায় প্রবেশ করতে পারবে না।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক পরিহার করে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে। হজযাত্রী, বিদেশগামী যাত্রী এবং এসএসসি পরীক্ষার্থীদের আগেভাগে রওনা হতে বলা হয়েছে।

এছাড়া নিরাপত্তার স্বার্থে ব্যাগ, লাঠি বা সন্দেহজনক কিছু সঙ্গে না আনার অনুরোধ করেছে ডিএমপি।

বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি গুলশানের নিজ বাসভবনে চলে যাবেন।

ভেরের আকাশ//হ.র

খালেদা জিয়াবিএনপি

শেয়ার করুন: