শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া সারাদেশে উৎসবমুখর পরিবেশে ২৯৯টি আসনে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এখন চলছে গণনার জন্য অপেক্ষা। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে আবারো নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জানতে চান সাংবাদিক।  

জবাবে তিনি বলেছেন, আর কয়েক ঘণ্টার ব্যাপার, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।

জয়সওয়ালের আরও বলেন, নির্বাচন নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার আমরা বাংলাদেশে স্বাধীন, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে গণনার কাজ। প্রতিটি কেন্দ্রের বাইরে অবস্থান করছেন বিভিন্ন দলের প্রার্থীদের কর্মী-সমর্থক। তারাসহ দেশবাসী এখন ফলাফলের অপেক্ষায়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টায় সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্ট হয় ৪৭ দশমিক ৯১ শতাংশ। ভোটগ্রহণ শেষে সেই হার কত, তা এখনো জানা যায়নি।

এবার সেই ভোটবঞ্চিত মানুষেরা ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। পাশাপাশি এবার নতুন ভোটার যারা ছিল, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তাদের আনন্দ আরও বেশি। ভোট দেওয়ার জন্য দুই দিন ধরে বিপুলসংখ্যক মানুষকে উৎসবমুখর পরিবেশে বাস, লঞ্চ, ট্রেনে ঢাকাসহ বিভিন্ন শহর থেকে গ্রামে যেতে দেখা যায়।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের প্রচার যেমন ছিল শান্তিপূর্ণ, তেমনি ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে। 

ভোরের আকাশ/তা.কা


 

ভারতবাংলাদেশনির্বাচনের ফলাফল

শেয়ার করুন: