শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই: আমীর খসরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনি রেসে নেই, তাদের নেত্রীও নেই। সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই।

বুধবার (১২ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে খসরু বলেন, আইনশৃঙ্খলা কনসার্নে থাকার মতোই বিষয়। বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা। আর যেহেতু আওয়ামী লীগ নির্বাচনি রেসে নেই, তাদের নেত্রীও নেই। তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থান নিতে হবে।

আওয়ামী লীগ নির্বাচনি রেসে নেই, কার্যক্রমও নিষিদ্ধ, তাদের এসব কথা জানিয়ে খসরু আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমন ভাবার কোনো কারণ নেই। সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনি কার্যক্রম চলছে। নির্বাচন নিয়ে উৎকণ্ঠাও নেই। আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শক্ত অবস্থান নিতে হবে সরকারকেও।

খসরু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কীভাবে বিএনপি আগাচ্ছে, মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এসব বিষয় নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে বলে মনে করেন তারা।

জুলাই সনদ নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনা ও ঐকমত্যের পর জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এরপরও আরও কিছু থাকতে পারে, সেটা বোধগম্য নয়।

আমীর খসরু বলেন, উৎকণ্ঠার কোনো কারণ নেই, তারা (ইইউ) সময়মতো নির্বাচন আয়োজনের জন্য তাদের দিক থেকে সহযোগিতা করছে।

ভোরের আকাশ/তা.কা



 

আমীর খসরু মাহমুদ চৌধুরীবিএনপিআওয়ামী লীগ

শেয়ার করুন: