শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

১৭ বছর পর গ্রামের বাড়িতে ঈদ করবেন বাবর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
১৭ বছর পর গ্রামের বাড়িতে ঈদ করবেন বাবর
১৭ বছর পর গ্রামের বাড়িতে ঈদ করবেন বাবর

দীর্ঘ ১৭ বছর পর নিজের গ্রাম ভাদেরায় ঈদ করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। 

শুক্রবার (৬ জুন) তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা হায়দার আলী জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর তিনি গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে ঈদের জামায়াত আদায় করবেন। এর পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিয়ম করে শনিবারেই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।  

মদন বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঢাকা থেকে মদনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ১৭ বছর  কারাভোগের পর শনিবার গ্রামের বাড়িতে তিনি পবিত্র ঈদুল আজহা উৎযাপন করবেন। ১৭ বছর কারাভোগ থেকে ঈদ-উৎযাপন করেছেন এমন নেতা বাংলাদেশে আছে কি না আমার জানা নেই। বাবর সাহেব নিজ এলাকায় ঈদ করবেন এমন সংবাদ শুনে মদনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে। পবিত্র ঈদের নামাজ আদায়ের পর তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। 

প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মতো এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। পরে বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

লুৎফুজ্জামান বাবরবিএনপি

শেয়ার করুন: