শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রিয়জনকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় কী খাবেন? জেনে নিন স্বাস্থ্যকর নাশতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিকেল বা সন্ধ্যায় হালকা ক্ষুধা লাগলে অনেকেই ভাজাপোড়া বা অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকে পড়েন। তবে পুষ্টিবিদদের মতে, স্বাস্থ্যকর কিছু স্ন্যাকস বেছে নিলে ক্ষুধাও মিটবে, আবার ওজন নিয়ন্ত্রণেও থাকবে।

সন্ধ্যার মুখরোচক খাবারের লোভ সামলাতে স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অল্প সময়েই তৈরি করা যায় এমন পাঁচটি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে ক্ষুধা মিটবে, পাশাপাশি শরীরও থাকবে সুস্থ।

১. পিনাট বাটার ও আপেল
আপেলের স্লাইসের সঙ্গে সামান্য পিনাট বাটার খেলে ফাইবার ও প্রোটিন মিলবে। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

২. ভাজা মাখানা, ছোলা বা পপকর্ন
শুকনো প্যানে অল্প তেল বা ঘি দিয়ে মাখানা, ছোলা কিংবা পপকর্ন ভেজে গোলমরিচ ও বিট লবণ ছিটিয়ে খেতে পারেন। এটি অস্বাস্থ্যকর স্ন্যাকসের ভালো বিকল্প।

৩. ছোলার সালাদ
সেদ্ধ ছোলা, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, অলিভ অয়েল এবং সামান্য পনির বা ফেটা চিজ দিয়ে তৈরি সালাদে রয়েছে প্রচুর প্রোটিন, যা দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে।

৪. ওটস প্যানকেক
ওটসের গুঁড়ো, দই, আদা-লঙ্কা বাটা ও পছন্দের সবজি মিশিয়ে সহজেই তৈরি করা যায় স্বাস্থ্যকর ওটস প্যানকেক। চাইলে এতে ডিমও যোগ করা যেতে পারে।

৫. রোস্টেড পনির
হলুদ, মরিচ গুঁড়ো ও কসুরি মেথি মাখিয়ে অল্প বাটারে হালকা ভেজে নেওয়া পনির প্রোটিনসমৃদ্ধ একটি স্বাস্থ্যকর বিকেলের নাশতা। এতে কার্বোহাইড্রেটও তুলনামূলক কম থাকে।

বিশেষজ্ঞদের মতে, এসব স্বাস্থ্যকর জলখাবার নিয়মিত খেলে সন্ধ্যার অস্বাস্থ্যকর খাবারের প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

আরও পড়ুন

শাড়ি ইস্যুর মামলায় ষড়যন্ত্রের আভাস দিলেন তানজিন তিশা

সূত্র: আনন্দবাজার

ভোরের আকাশ/এনএ

 

শুক্রবার

শেয়ার করুন: