শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসব বা বিশেষ দিনে মাটন তেহারি রেসিপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

উৎসব বা বিশেষ দিনে টেবিলে মাটন তেহারি থাকলে পরিবেশ আরও জমজমাট হয়। গরুর মাংস খেতে অনেকে অনিচ্ছুক হলেও, খাসির মাংস দিয়ে তেহারি রান্না করলে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত হয়। রেসিপি ঠিকভাবে জানা থাকলে দ্রুত ও সহজভাবে গরম গরম তেহারি পরিবেশন করা সম্ভব। মাটন তেহারি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- আধা কেজি

পোলাওর চাল- আধা কেজি

টক দই- ১ কাপ

পেঁয়াজ কুচি- ১ কাপ

কাঁচা মরিচ- ১০-১২টি

সয়াবিন তেল- ১ কাপ

রসুনবাটা- ১ চা চামচ

শাহি জিরা- ১ চা চামচ

আদা বাটা- ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

কেওড়া জল- ২ টেবিল চামচ

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ

কিশমিশ- পরিমাণমতো

গরম মসলা- পরিমাণমতো।

সংগৃহীত ছবি

যেভাবে তৈরি করবেন

ছোট ছোট টুকরা করে মাংস কেটে নিন। এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসের সঙ্গে টক দই, আদা, রসুন, ও লবণ দিয়ে মেরিনেট করে রাখুন আধা ঘণ্টা। রান্নার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এরপর তাতে মাংস, কাঁচা মরিচ ও পরিমাণমতো পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হলে গোলমারিচ গুঁড়া দিয়ে মিশিয়ে দিন। অল্প আঁচে ঢেকে রাখুন।

পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে চালের দেড় গুণ পানিতে গুড়া দুধ মিশিয়ে নিন। পানি ফুটে উঠলে তাতে লবণ, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে চালের সমান হয়ে গেলে রান্না করা মাংস চালের উপরে দিয়ে অল্প আঁচে দমে রাখুন। মিনিট দশেক পর মিনিট পর পোলাও ও মাংস ভালোভাবে মিশিয়ে কেওড়াজল ও শাহি জিরা ওপরে ছিটিয়ে আরও দশ মিনিট দমে রেখে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন।

ভোরের আকাশ/তা.কা

মাটন তেহারিরেসিপি

শেয়ার করুন: