শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কতটা উপকারী ‘ডিটক্স ওয়াটার’?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘ডিটক্স ওয়াটার’ বর্তমান সময়ের এক জনপ্রিয় পানীয়। অনেকেই মনে করেন, এটি পান করলেই শরীর ‘পরিষ্কার’ হয়ে যায়। অর্থাৎ, শরীর থেকে দ্রুত টক্সিন বা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, সুস্থ থাকা যায়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

শরীরের নিজস্ব ডিটক্স সিস্টেম হলো লিভার ও কিডনি। এই অঙ্গগুলো প্রতিনিয়তই শরীর থেকে স্বাভাবিকভাবে বর্জ্য ও টক্সিন দূর করে। কোনো বিশেষ পানীয় এই প্রক্রিয়াকে আলাদা করে দ্রুত করতে পারে না।তবে ডিটক্স ওয়াটার একেবারেই অকার্যকর পানীয়ও নয়।

এটি মূলত সাধারণ পানির মধ্যে নানা ফল, সবজি বা ভেষজ উপাদান ভিজিয়ে তৈরি করা একটি ভিন্ন স্বাদ ও সুগন্ধীযুক্ত পানীয়। লেবু, শসা, আদা, পুদিনা, স্ট্রবেরি, কমলা, আপেল, বিটরুট, দারচিনি, লং, ব্লুবেরি, রোজমেরি, তরমুজ ইত্যদির মতো বিভিন্ন উপাদান এতে ব্যবহার করা হয়। এসব পানীয় দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও বেশ ভালো লাগে।
ঘরে এটি বানানোও খুব সহজ।

একটি জগে পানি নিতে হবে। এরপর পছন্দের ফল বা ভেষজ উপাদান কেটে সেই জগের পানিতে দিয়ে ১ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ফ্রিজে রাখা হয়। এই সময়ের মধ্যে পানিতে সেসব ফল বা ভেষজের স্বাদ ও গুণ মিশে যায়। পরে ফল বা উপাদানগুলো সরিয়ে ফেলে পান করতে হয়।
ডিটক্স ওয়াটার মূলত জনপ্রিয় হয়েছে ওজন কমানোর জন্য।

ডিটক্স ওয়াটার

শেয়ার করুন: