শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝটপট তৈরি করুন সুস্বাদু চিকেন মেয়ো স্যালাড

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গরমের দিনে হালকা, সুস্বাদু ও ঝটপট কিছু খেতে চাইলে চিকেন মেয়ো স্যালাড হতে পারে দারুণ একটি পছন্দ। সেদ্ধ চিকেন, টাটকা শসা, মিষ্টি ভুট্টা আর পেঁয়াজের সঙ্গে ক্রিমি মেয়োনিজের মিশ্রণে তৈরি এই স্যালাড স্বাদে যেমন মজাদার, তেমনি তৈরি করাও বেশ সহজ।

 অল্প কিছু উপকরণেই ঘরেই বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টের স্বাদের এই চিকেন মেয়ো স্যালাড। চলুন, জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি।

উপকরণ

  • সেদ্ধ করে শ্রেডেড করা চিকেন — ১ কাপ
  • শসা কুচি — ½ কাপ
  • সেদ্ধ সুইট কর্ন/মিষ্টি ভুট্টা — ½ কাপ
  • পেঁয়াজ কুচি — ½ কাপ
  • মেয়োনিজ — ৩ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া — ½ চা চামচ
  • পাতিলেবুর রস — ১ টেবিল চামচ
  • নুন — স্বাদমতো
  • চিনি — সামান্য

প্রণালি

১. প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ করে শ্রেডেড করা চিকেন, শসা কুচি, পেঁয়াজ কুচি ও সেদ্ধ সুইট কর্ন নিন।

২. আলাদা একটি বাটিতে মেয়োনিজ, গোলমরিচ গুঁড়া, পাতিলেবুর রস, নুন ও সামান্য চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে ক্রিমি ড্রেসিং তৈরি করুন।

৩. এবার তৈরি করা মেয়োনিজের ড্রেসিংটি চিকেন ও সবজির মিশ্রণের ওপর ঢেলে দিন।

৪. চামচ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, যাতে ড্রেসিংটি চিকেন ও সবজির সঙ্গে সমানভাবে মিশে যায়।

আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীর অবস্থা স্থিতিশীল

৫. মিশ্রণটি প্রায় ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করুন।

৬. ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু ও ক্রিমি চিকেন মেয়ো স্যালাড।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: