শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিদিন এক কাপ লবঙ্গ চা, দারুণ ৯টি স্বাস্থ্য উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতিদিন এক কাপ লবঙ্গ চা, দারুণ ৯টি স্বাস্থ্য উপকারিতা
প্রতিদিন এক কাপ লবঙ্গ চা, দারুণ ৯টি স্বাস্থ্য উপকারিতা

সকালের চায়ের সঙ্গে যদি মেশানো হয় লবঙ্গ, তা শুধু স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যেও কাজ করে। লবঙ্গ চা শুধুমাত্র সুগন্ধি নয়, এটি শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক স্বাস্থ্যসুরক্ষাকারী হিসেবে কাজ করে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন এক কাপ লবঙ্গ চা পানে নিম্নলিখিত উপকার পাওয়া যায়—

  1. হজমে সাহায্য করে: পেট ফুলে থাকা, গ্যাস বা হজমে অসুবিধা হলে লবঙ্গ চা আরাম দেয়।
  2. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: কোষ রক্ষা করে এবং ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল দূর করে, দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমায়।
  3. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে।
  4. সর্দি-কাশি কমায়: ঠান্ডা, কাশি ও গলা ব্যথায় কফ কমাতে ও শ্বাস নিতে সাহায্য করে।
  5. মুখের যত্নে সহায়ক: দাঁত ও মাড়ি সুস্থ রাখে এবং মুখের দুর্গন্ধ কমায়।
  6. রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে: ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  7. লিভার স্বাস্থ্য রক্ষা করে: লিভার থেকে টক্সিন দূর করে এবং কোষের ক্ষয় রোধ করে।
  8. হাড়কে শক্ত করে: ম্যাঙ্গানিজ উপাদান হাড়কে মজবুত রাখে।
  9. ক্যান্সার প্রতিরোধে সহায়ক: ইউজেনল উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয়।

লবঙ্গ চা বানানোর সহজ পদ্ধতি:

প্রয়োজনীয় উপকরণ: ১–২ কাপ পানি, ৩–৪টি গোটা লবঙ্গ।

তৈরি করার নিয়ম: পানি ফুটিয়ে তাতে লবঙ্গ ৫–১০ মিনিট সিদ্ধ করতে হবে। হালকা বাদামি রঙ ও সুগন্ধ আসলেই নামিয়ে ছেঁকে নিন। চাইলে এক চা চামচ মধু বা কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে স্বাদ বাড়ানো যায়।

এই ছোট্ট অভ্যাস আপনার শরীরকে সুস্থ রাখতে পারে দীর্ঘমেয়াদে। প্রতিদিনের চায়ের সময় শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের খেয়ালও রাখুন।

তথ্যসূত্র: হেলথশট

ভোরের আকাশ//হ.র

লাইফস্টাইলহেলথ টিপস

শেয়ার করুন: