শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুষ্টিগুণে ভরপুর জামরুলের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

জামরুল খেতে পছন্দ করেন নিশ্চয়ই? দেশি এই রসালো ফল হালকা স্বাদের হলেও এর উপকারিতা কিন্তু অনেক। জামরুল কম-ক্যালোরি ও পুষ্টিগুণে ভরপুর একটি ফল, যা এর উচ্চ ফাইবারের কারণে শরীরকে আর্দ্র রাখতে (৯০%-এর বেশি জলীয় উপাদান) এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। 

ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে। এর কম গ্লাইসেমিক ইনডেক্স রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, অন্যদিকে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক জামরুল খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে-

 

পানির ঘাটতি পূরণ করে

গ্রীষ্মের অন্যতম উপকারী ফল জামরুল। এটি খেলে তা আপনার শরীরে পানির ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে। কারণ জামরুলে ৯০%-এর বেশি জলীয় উপাদান থাকায় এটি ইলেক্ট্রোলাইটের ভারসাম্য এবং শরীরকে আর্দ্র রাখার জন্য আদর্শ, বিশেষ করে গরম আবহাওয়ায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের স্বাস্থ্য বৃদ্ধি করে

যেকোনো ঋতুতে সুস্থতা নিশ্চিত করতে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়া উচিত। জামরুল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় এটি রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করতে এবং ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

হজমে ও ওজন কমাতে সাহায্য করে

জামরুলে থাকা উচ্চ ফাইবার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং কম ক্যালোরির কারণে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা হজমের সমস্যায় ভুগছেন, তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে এই ফল। এটি খেলে হজম সহজ হবে। তাই গ্রীষ্মে নিয়মিত জামরুল খাওয়ার চেষ্টা করুন।

 

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

যারা ডায়াবেটিকসে ভুগছেন, তাদের জন্য উপকারী একটি ফল হলো জামরুল। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। জামরুলের কম গ্লাইসেমিক ইনডেক্স এবং প্রাকৃতিক ফাইবার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য ভালো।

 

হার্টের জন্য ভালো

জামরুলে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই ফলে এমন যৌগ রয়েছে যা প্রদাহ কমাতে এবং ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে পারে, যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। জামরুল ভিটামিন এ এবং সি-এর একটি ভালো উৎস, সাথে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজও রয়েছে। তাই নিয়মিত এটি খেলে মিলবে অনেক উপকার।

 

 

জামরুলের উপকারিতা

শেয়ার করুন: