শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈশাখের অপূর্ব সাজে বাঁধন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাণের উৎসব পয়লা বৈশাখ মানেই রঙের উচ্ছ্বাস, ঐতিহ্যের ছোঁয়া আর নির্মল আনন্দের এক বিশেষ আয়োজন। এই উৎসবের আবহকে আরও জীবন্ত করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার মনকাড়া সাজে। বৈশাখের রঙে নজরকাড়া বাঁধনযারা নববর্ষে অতিরিক্ত আড়ম্বর এড়িয়ে সহজ, পরিপাটি ও ঐতিহ্যনির্ভর লুকে নিজেকে উপস্থাপন করতে চান, তাদের জন্য বাঁধনের এই স্টাইল হতে পারে দারুণ অনুপ্রেরণা।

বৈশাখের রঙে নজরকাড়া বাঁধনলাস্যময়ী এই অভিনেত্রী বেছে নিয়েছেন সাদা রঙের একটি শাড়ি, যার পাড়জুড়ে লাল ও কমলা ফুলেল নকশা, যা বৈশাখের চিরায়ত রঙের প্রতিফলন। বৈশাখের রঙে নজরকাড়া বাঁধনশাড়িটির মোলায়েম ভাব ও সূক্ষ্ম নকশা তার ব্যক্তিত্বে এনেছে এক আলাদা মাত্রা। এর সঙ্গে মানানসই স্লিভলেস লাল ব্লাউজ পুরো লুকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বৈশাখের রঙে নজরকাড়া বাঁধনঅ্যাকসেসরিজে তিনি রেখেছেন সংযমী কিন্তু দৃষ্টিনন্দন ছোঁয়া। বড় সোনালি ঝুমকা কানের দুলই হয়েছে প্রধান আকর্ষণ, তাই গলায় কোনো হার পরেননি। এক হাতে লাল কাঁচের চুড়ির সঙ্গে সোনালি চুড়ির মিশেল তাঁর সাজে যোগ করেছে উৎসবের আমেজ।

বৈশাখের রঙে নজরকাড়া বাঁধনচুলের সাজেও রয়েছে ঐতিহ্যের ছাপ। পরিপাটি খোঁপায় সাদা ফুলের গাজরা ব্যবহার করেছেন, যা বৈশাখী সাজের একটি চিরন্তন অনুষঙ্গ।বৈশাখের রঙে নজরকাড়া বাঁধনগরমের কথা মাথায় রেখে মেকআপে রেখেছেন স্বাভাবিকতা। চোখে হালকা আইলাইনার ও কাজল, ঠোঁটে মভ-ব্রাউন লিপস্টিক এবং কপালে লাল টিপ, সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এক স্নিগ্ধ, মার্জিত ও ঐতিহ্যবাহী বাঙালি রূপ।
 

ভোরের আকাশ/সু.পা

বৈশাখী লুকে বাঁধন

শেয়ার করুন: