ত্বকের উজ্জ্বলতায় ২৪ ক্যারেট গোল্ড সিরাম কতটা কার্যকর?

সিরামের ব্যবহার রূপচর্চায় নতুন নয়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে ‘২৪ ক্যারেট গোল্ড সিরাম’। যার মধ্যে রয়েছে ২৪ ক্যারেট সোনার সূক্ষ্ম কণা। যদিও গোল্ড ফেশিয়ালের চাহিদা ছিল আগেও। কিন্তু ২৪ ক্যারেট গোল্ড সিরাম ত্বকের যত্ন কতটা উপযোগী, তা কি জানেন?
২৪ ক্যারেট গোল্ড সিরাম আসলে কী?
ত্বকে যত্নে সোনার ব্যবহার বহু পুরোনো। সেই প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে চলে আসছে ত্বকে সোনার ব্যবহার। এমনকী বিংশ শতাব্দীর গোড়া দিক থেকে জনপ্রিয় হতে থাকে গোল্ড ফেশিয়াল। আর বর্তমানে জনপ্রিয় রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন সি, ই,পেপটাইডের মতো সিরাম। এ বার সেই সিরামেই মিলছে সোনা।
২৪ ক্যারেট গোল্ড সিরাম মাখলে কী কী উপকার পাবেন?
সোনায় রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এটি ত্বকের লালচে ভাব, জ্বালা ভাব এবং ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে।
সোনার কণা ত্বকে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর জেরে ত্বক টান টান থাকে, বলিরেখা দেখা দেয় না এবং ত্বক তরুণ ও প্রাণবন্ত দেখায়। অর্থাৎ অ্যান্টি-এজিং-এর কাজ করে সোনা।
সোনা সমৃদ্ধ সিরাম ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে। এই সিরামের অন্যতম উপাদান হায়ালুরোনিক অ্যাসিড। এটি ত্বকের গভীরে ঢুকে আর্দ্রতা বজায় রাখে এবং শুষ্ক ভাব দূর করে।
ত্বকের যাবতীয় দাগছোপ দূর করে দেয় সোনা সমৃদ্ধ সিরাম। এটি ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।
২৪ ক্যারেট গোল্ড সিরাম কী ভাবে ব্যবহার করবেন?
প্রথমে ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে, এমন টোনার মেখে নিন। এর পরেই মুখ ও ঘাড়ে ২৪ ক্যারেট গোল্ড সিরাম মেখে নিন। আর একদম শেষে ময়েশ্চারাইজার মেখে নিন। সকালে সানস্ক্রিন অবশ্যই মাখবেন। এতেই ত্বক সোনার মতো উজ্জ্বল হবে।
১. ২৪ ক্যারেট গোল্ড সিরাম কী?
এটি এমন একটি স্কিনকেয়ার সিরাম যাতে ২৪ ক্যারেট সোনার সূক্ষ্ম কণা থাকার দাবি করা হয়। অনেক পণ্যে হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন বা অন্যান্য সক্রিয় উপাদানও থাকে।
২. গোল্ড সিরাম কি সত্যিই ত্বকের বয়সের ছাপ কমায়?
সোনার কণার অ্যান্টি-এজিং প্রভাব নিয়ে প্রচার থাকলেও এর কার্যকারিতার পক্ষে শক্তিশালী ক্লিনিক্যাল প্রমাণ সীমিত। সিরামের অন্য সক্রিয় উপাদানগুলো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।
৩. গোল্ড সিরাম কি ত্বকের দাগছোপ দূর করে?
শুধু সোনা দাগছোপ দূর করে এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। দাগের ধরন অনুযায়ী ভিটামিন C, রেটিনয়েড বা অন্য উপাদান প্রয়োজন হতে পারে।
৪. ২৪ ক্যারেট গোল্ড সিরাম কী ভাবে ব্যবহার করবেন?
ফেসওয়াশের পর প্রয়োজন হলে টোনার, তার পরে সিরাম এবং শেষে ময়েশ্চারাইজার ব্যবহার করা যায়। সকালে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
৫. গোল্ড সিরাম ব্যবহারে কি ত্বকে সমস্যা হতে পারে?
হ্যাঁ, কোনও স্কিনকেয়ার পণ্যেই সবার ত্বক একই ভাবে প্রতিক্রিয়া দেখায় না। নতুন সিরাম ব্যবহারের আগে ছোট জায়গায় প্যাচ টেস্ট করা ভালো।
ভোরের আকাশ/জেআ