শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শীতের অপেক্ষা নয়, এখনই ঠোঁটের যত্ন নিন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীত এখনও আসেনি। এর আগেই শুরু হয়ে গেছে ঠোঁট ফাটা, শুকিয়ে যাওয়া, চামড়া ওঠার সমস্যা। আমরা সাধারণত ভাবি ঠোঁট ফাটার সমস্যা শুধু শীতকালেই হয়। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তাদরে মতে, শুধু শীত ছাড়া আবহাওয়ার পরিবর্তন, শরীরে পানির ঘাটতি কিংবা ভুল প্রসাধনীর ব্যবহারের মতো একাধিক কারণে ঠোঁট ফাটতে পারে।

মুখের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক অনেক পাতলা হয়। এতে কোনো তেল উৎপাদনকারী গ্রন্থি থাকে না। তাই সহজেই ঠোঁট তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। এতে ঠোঁটের ত্বকে ফাটল দেখা দেয়।

আবহাওয়ার পরিবর্তন: আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠোঁটা ফাটার সমস্যা দেখা দিতে পারে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়া ও শুষ্ক বাতাসের কারণে ঠোঁট দ্রুত শুকিয়ে যায়।

জিভ দিয়ে ঠোঁট ভেজানো: অনেকেরই জিভ দিয়ে বারবার শুকনো ঠোঁট ভেজানোর অভ্যাস রয়েছে। ফলে লালা যখন শুকিয়ে যায় তখন ঠোঁট আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।

পানির ঘাটতি ও প্রসাধনীর প্রতিক্রিয়া: শরীরে পর্যাপ্ত পানির অভাবেও ঠোঁট ফাটতে পারে। এছাড়া সুগন্ধিযুক্ত লিপস্টিক, টুথপেস্ট কিংবা লিপবামের রাসায়নিক উপাদানের কারণেও ঠোঁটে প্রদাহ হতে পারে।

আরও পড়ুন

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের আহ্বান ডা. জুবাইদার

পুষ্টির ঘাটতি ও সংক্রমণ: শরীরে আয়রন বা ভিটামিন বি১২-এর ঘাটতি কিংবা একজিমা বা ফাঙ্গাল ইনফেকশন হলেও ঠোঁটের কোণে ক্ষত ও ফাটল দেখা দেয়।

  • ঠোঁটের সুরক্ষায় সুগন্ধি ও স্বাদবিহীন সাধারণ পেট্রোলিয়াম জেলি বা ভালো লিপবাম ব্যবহার করতে হবে।
  • ঠোঁটের মরা চামড়া টেনে তোলা যাবে না।
  • পর্যাপ্ত পানি পান করুন।
  • রোদে বের হলে এসপিএফ ৩০ যুক্ত লিপবাম ব্যবহার করা ভালো।
  • মেনথল বা কর্পূরযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন। এগুরো ঠোঁটে জ্বালাপোড়া তৈরি করে।

শীতের অপেক্ষা না করে এখন থেকেই সঠিক নিয়মে ঠোঁটের যত্ন নিন। তবেই শুষ্কতার হাত থেকে আপনার ঠোঁট থাকবে সুরক্ষিত ও কোমল।

ভোরের আকাশ/জেআ

শীত

শেয়ার করুন: