শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫টি সহজ অভ্যাসেই থাকবে সুস্থতা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৫টি সহজ অভ্যাসেই থাকবে সুস্থতা
৫টি সহজ অভ্যাসেই থাকবে সুস্থতা

সুস্থ থাকতে প্রচুর সময় বা ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন নেই। বরং কিছু সহজ ও কার্যকর অভ্যাসই শরীর ও মনের সুস্থতায় বড় ভূমিকা রাখতে পারে। ছোটখাটো পরিবর্তনেই জীবনে আনা যায় বড় ইতিবাচক প্রভাব। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি অভ্যাস, যা প্রতিদিন মেনে চললে সুস্থতা অনেকটাই নিশ্চিত—

খাবারের পর অন্তত ১০ মিনিট হাঁটুন
খাবার খাওয়ার পর ১০ মিনিট হাঁটা রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে। এটি হজম ভালো করে, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং বিপাকক্রিয়া সক্রিয় রাখে। ব্যস্ত জীবনেও এই অভ্যাসটি সুস্থ থাকতে সহায়ক হতে পারে।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের গুরুত্ব দিন
ওমেগা-৩ হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং প্রদাহ কমায়। চর্বিযুক্ত মাছ, তিসি বীজ, আখরোটে ওমেগা-৩ বেশি থাকে। নিয়মিত এসব খাবার খাওয়ার অভ্যাস দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সহায়ক।

মানসম্মত ঘুম
প্রতিদিন ৭-৯ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মানসিক সুস্থতা নিশ্চিত করে। ঘুমকে ব্যায়াম ও খাদ্যাভ্যাসের মতোই গুরুত্ব দিন।

প্লাস্টিক পরিহার করুন
খাবার ও পানীয় সংরক্ষণের জন্য প্লাস্টিকের পরিবর্তে কাঁচ বা স্টেইনলেস স্টিল ব্যবহার করুন। প্লাস্টিক থেকে নির্গত রাসায়নিকগুলো দীর্ঘমেয়াদে হরমোন ভারসাম্যহীনতা, বন্ধ্যাত্ব, এমনকি ক্যানসারও ডেকে আনতে পারে।

শরীর পর্যবেক্ষণ করুন
শুধু ওজন নয়, রক্ত পরীক্ষা নিয়মিত করা জরুরি। যেমন—LDL কোলেস্টেরল, ইনসুলিনের মাত্রা ও CRP পরীক্ষা করলে হৃৎপিণ্ড ও বিপাকীয় স্বাস্থ্য সম্পর্কে আগেভাগেই ধারণা পাওয়া যায়।

ভোরের আকাশ//হ.র

লাইফস্টাইল

শেয়ার করুন: