শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিশ আচারি কাবাব তৈরির রেসিপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভেটকি মাছের নরম স্বাদে, আচারের টকঝাল স্বাদে এক অনন্য পদ, ফিশ আচারি কাবাব। এই বিশেষ রেসিপিতে একসঙ্গে মিলেছে দই, কাসুন্দি, আমের আচার ও মসলার ঝাঁজ। রেস্টুরেন্টের মতো স্বাদ এবার ঘরেই সহজে তৈরি হবে। পুষ্টিকর, মুখরোচক ও নতুন স্বাদের এই কাবাব যে কোনও বিশেষ অনুষ্ঠানে বা সন্ধ্যার নাস্তা হিসেবে জমে উঠবে দারুণভাবে।

চলুন জেনে নিই রেসিপি…

উপকরণ:

ভেটকি মাছের কাঁটামুক্ত, চেপ্টা ও পরিষ্কার টুকরো – ২৩০ গ্রাম
লবণ – ১০ গ্রাম
ভিনেগার – ২ টেবিলচামচ
আদা বাটা – ১০ গ্রাম
রসুন বাটা – ১০ গ্রাম

আচার ম্যারিনেশনের জন্য:

পানি ঝরানো দই – ২০০ গ্রাম
কাঁচামরিচ বাটা
কাজুবাটা – ১০ গ্রাম
রোস্ট করা বেসন – ১ টেবিলচামচ
ধনে গুঁড়া – ২ চাচামচ
জিরে গুঁড়া – ২ চাচামচ
লাল মরিচ গুঁড়া – ১ চা চামচ
লেবুর রস – ২টি লেবু
সরিষার তেল – ১ টেবিল চামচ + ১ চা চামচ
বিট লবণ – ১ চাচামচ
আমের আচার (তেলসহ) – ১ টেবিল চামচ
কাসুন্দি – ২ চা চামচ

প্রস্তুত প্রণালি:

১. মাছটিকে আটটি মোটা টুকরোয় কেটে নিন।
২. লবণ ও ভিনেগার মিশিয়ে মাছ মাখিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন।
৩. এর মধ্যে আচারি ম্যারিনেশনের সব উপকরণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন।
৪. প্রথম ম্যারিনেশন শেষে মাছ সেই আচারি মিশ্রণে ডুবিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করুন।
৫. মাছের টুকরোগুলিতে সামান্য মাখন ব্রাশ করে ভেজে নিন।
৬. সোনালি রং ধরলে নামিয়ে নিন।
৭. পুদিনার চাটনি ও সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আচারের ঝাঁজ আর ভেটকির নরম স্বাদ সব মিলিয়ে এই ফিশ আচারি কাবাব হবে একেবারে অনবদ্য।

ভোরের আকাশ/তা.কা
 

ফিশ আচারি কাবাব

শেয়ার করুন: