সানস্ক্রিন ব্যবহারে সতর্ক না হলে বাড়তে পারে যেসব সমস্যা

সানস্ক্রিন ব্যবহারে সতর্ক না হলে বাড়তে পারে যেসব সমস্যা গরমের তীব্রতা কিংবা প্রতিদিনের বাইরে চলাফেরায় সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার এখন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তবে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করলেও সঠিক নিয়ম না মানার কারণে উল্টো নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
ত্বক বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিন ব্যবহারে অসতর্ক হলে যেসব ঝুঁকি বাড়তে পারে—
১. অকার্যকর সুরক্ষা
সানস্ক্রিন যথাযথভাবে না লাগালে বা প্রয়োজন অনুযায়ী পুনরায় না দিলে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে সঠিক সুরক্ষা পাওয়া যায় না। এতে ত্বক পুড়ে যাওয়া বা সানবার্নের ঝুঁকি বেড়ে যায়।
২. অ্যালার্জি ও ত্বকের জ্বালা
ভুল ব্র্যান্ড, মেয়াদোত্তীর্ণ বা নিজের ত্বকের ধরণের সঙ্গে সামঞ্জস্যহীন সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি, লালচে ভাব কিংবা চুলকানি হতে পারে।
৩. পিগমেন্টেশন ও দাগ
সঠিকভাবে প্রয়োগ না করলে সানস্ক্রিন ত্বককে সমানভাবে সুরক্ষা দিতে পারে না। ফলে নির্দিষ্ট অংশে রোদে পুড়ে কালচে দাগ ও পিগমেন্টেশন দেখা দিতে পারে।
৪. ব্রণ ও রোমছিদ্র বন্ধ হয়ে যাওয়া
অয়েল-বেইসড বা ভারী সানস্ক্রিন ত্বকে ব্যবহার করলে রোমছিদ্র বন্ধ হয়ে ব্রণ বা একনে বেড়ে যেতে পারে।
৫. দীর্ঘমেয়াদি ক্ষতি
নিয়মিত অসতর্ক ব্যবহারে সূর্যের ক্ষতি থেকে সঠিকভাবে রক্ষা না পাওয়ায় ত্বকের আগাম বার্ধক্য, বলিরেখা এমনকি ত্বকের ক্যানসারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে।
কীভাবে সঠিকভাবে ব্যবহার করবেন-
* বাইরে যাওয়ার অন্তত ২০–৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে।
* প্রতি ২–৩ ঘণ্টা পর পুনরায় প্রয়োগ করা জরুরি।
* নিজের ত্বকের ধরন অনুযায়ী সঠিক সানস্ক্রিন বেছে নিতে হবে।
* ঘরে থাকার সময়ও জানালার কাছাকাছি বসলে সানস্ক্রিন ব্যবহার করা ভালো।
বিশেষজ্ঞরা বলছেন, সচেতনভাবে সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব।
ভোরের আকাশ // হ.র