শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিট থাকতে চান? ঘুম থেকে উঠে করুন এই ৫টি কাজ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিট থাকতে চান? ঘুম থেকে উঠে করুন এই ৫টি কাজ
ফিট থাকতে চান? ঘুম থেকে উঠে করুন এই ৫টি কাজ

সকালের শুরুটাই ঠিকঠাক হলে পুরো দিনের গতি ও মানসিক অবস্থাও থাকে ইতিবাচক। শুধু ডায়েট বা ব্যায়ামের উপর নির্ভর না করে, ঘুম থেকে ওঠার পর কয়েকটি সহজ ও কার্যকর অভ্যাস গড়ে তুললে শরীর-মন দুটোই থাকবে সুস্থ ও ফিট। এমন অভ্যাস শরীরকে চাঙ্গা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

চলুন জেনে নেওয়া যাক, সকালে ঘুম ভাঙার পর কোন ৫টি অভ্যাস আপনাকে সারাদিন সতেজ ও সুস্থ রাখবে:

১. দিন শুরু করুন ডিটক্স পানীয় দিয়ে
ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি পান করুন। চাইলে এতে কয়েক ফোঁটা লেবুর রস কিংবা সামান্য দারুচিনির গুঁড়ো মেশাতে পারেন। এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, হজমশক্তি বাড়ায় এবং শরীরকে রাখে হাইড্রেটেড।

২. সকালের নাশতা বাদ নয়
তাড়াহুড়া থাকলেও ব্রেকফাস্ট কখনোই বাদ দেওয়া উচিত নয়। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাবার দিয়ে দিন শুরু করুন। প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার যেমন সিদ্ধ ডিম, ওটস, চিয়া সিডস, টকদই, কিংবা আটার রুটি খেতে পারেন। এতে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং ওজন কমানো সহজ হয়।

৩. চিনি ও ময়দার খাবার এড়িয়ে চলুন
সকালের খাবারে চিনি বা ময়দা এড়িয়ে চলা শরীরের জন্য উপকারী। অতিরিক্ত চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা ওজন নিয়ন্ত্রণে বাঁধা সৃষ্টি করে। তাই সকালে পাউরুটি, বিস্কুট বা চায়ের চিনি কমিয়ে দিন।

৪. চা-কফি খাওয়ার সময় জেনে নিন
সকালে ঘুমভাঙা শরীর চা বা কফি খেতে চাইলেও, একেবারে খালি পেটে তা না খাওয়াই ভালো। এতে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যায়। বরং হালকা নাশতার পর চা বা কফি খেলে শরীর তা ভালোভাবে গ্রহণ করতে পারে।

৫. সকালে রোদে ১০ মিনিট হাঁটুন
সকালের নরম রোদে ১০ মিনিট হাঁটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে শরীর পর্যাপ্ত ভিটামিন ডি পায়, যা শরীরের জৈবিক ঘড়ি সঠিক রাখতে সাহায্য করে। ঘুম, হজম ও হরমোনের ভারসাম্য ঠিক থাকে এবং ভিটামিন ডি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে।

শরীরকে সুস্থ রাখতে রাতে পর্যাপ্ত ঘুম এবং সকালে এই পাঁচটি অভ্যাস মেনে চলা খুবই কার্যকর। এতে না শুধু আপনি সারাদিন চাঙ্গা থাকবেন, বরং দীর্ঘ মেয়াদে ডায়েট বা জিম ছাড়াই স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে পারবেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: