শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘরেই তৈরি করুন টমেটো সস

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঘরেই তৈরি করুন টমেটো সস
ঘরেই তৈরি করুন টমেটো সস

নুডলস, চাউমিন, ভেজিটেবল রোল কিংবা পাকোড়া—টমেটো সস ছাড়া যেন একদমই জমে না। শিশুরা সাদামাটা খাবার পছন্দ করে না। এক চামচ টমেটো সস দিলেই চেটেপুটে খায় সে। কিন্তু বাজারচলতি টমেটো সস স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এতে মেশানো থাকে মাত্রাতিরিক্ত চিনি আর রাসায়নিক। আরও থাকে প্রিজারভেটিস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দিনের পর দিন বাজারের এই টমেটো সস খেলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে বাধ্য। এজন্য বাড়িতে বানিয়ে নিন টমেটো কেচাপ বা সস। কীভাবে তৈরি করবেন জানুন রেসিপি-

উপকরণ
১ কেজি- টমেটো
২ চা চামচ- রসুন
২ চা চামচ- চিনি
২ চা চামচ- লবণ
১ চা চামচ- গরম মসলা
১ চা চামচ- মরিচের গুঁড়ো
২ চা চামচ- ভিনেগার
২ কাপ- পানি

প্রণালি 
টমেটো সেদ্ধ করতে বসান। একটু সেদ্ধ হলেই চিমটি দিয়ে টমেটোর খোসাগুলো ফেলে দিন। এবার এতে ১ চামচ রসুন বাটা মেশান। মিশ্রণটি থকথকে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণ ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিন। মিহি পেস্ট তৈরি করবেন। এরপর মিশ্রণটি ছেঁকে নিন। এবার সসপ্যানে মিশ্রণটি গরমে বসান। এতে মিশিয়ে দিন স্বাদমতো লবণ, চিনি, গরম মসলা ও মরিচের গুঁড়ো। কম আঁচে রেখে ধীরে ধীরে নাড়তে থাকুন। এরপর এতে ভিনেগার মেশান। ব্যস, তৈরি টমেটো সস। মিশ্রণটি গাঢ় হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। সস ঠান্ডা হলে কাচের বোতলে ঢেলে রাখুন। ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন।

ভোরের আকাশ/এসএইচ

 

 

টমেটো সস

শেয়ার করুন: