শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে দূরে যাচ্ছেন? বাসার নিরাপত্তায় রাখুন বাড়তি নজর

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ঈদের ছুটি মানেই আনন্দ, ভ্রমণ আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর বিশেষ মুহূর্ত। সারা বছরের ব্যস্ততা শেষে এই সময়টাতে অনেকেই শহর ছেড়ে গ্রামের বাড়ি যান বা কোথাও ঘুরতে বের হন। তবে আনন্দের এই পরিকল্পনার মাঝেই অনেক সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় চোখ এড়িয়ে যায়, আর সেটি হলো ফাঁকা বাসার নিরাপত্তা।

হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিলে পুরো ছুটির আনন্দই মাটি হয়ে যেতে পারে। তাই বের হওয়ার আগে কিছু ছোট কিন্তু জরুরি প্রস্তুতি নেওয়া খুবই দরকার। একটু সচেতন থাকলেই আপনি নিশ্চিন্তে ছুটি উপভোগ করতে পারবেন, আর ফিরে এসে পাবেন ঠিক আগের মতোই নিরাপদ ও স্বস্তির বাসা।

গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন: বাসা থেকে বের হওয়ার আগে গ্যাসের চুলা, সিলিন্ডার বা লাইনের ভাল্ব ঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করুন। একইভাবে অপ্রয়োজনীয় সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে দিন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং বিদ্যুৎ বিলও কম আসবে।

পানির লাইন পরীক্ষা করুন: অনেক সময় কল থেকে ধীরে ধীরে পানি পড়তে থাকে, যা পরে বড় সমস্যার কারণ হতে পারে। সব কল ঠিকমতো বন্ধ আছে কি না দেখে নিন। সম্ভব হলে মেইন পানি লাইনও বন্ধ করে যেতে পারেন।

দরজা-জানালা ভালোভাবে লক করুন: বাসা ফাঁকা থাকলে চুরির ঝুঁকি বাড়ে। তাই প্রধান দরজা ছাড়াও সব জানালা এবং ব্যালকনির দরজা ভালোভাবে বন্ধ ও লক করে যান। অতিরিক্ত নিরাপত্তার জন্য ভালো মানের তালা ব্যবহার করুন। তবে, ফিরে এসে অবশ্যই আগে ভালোমতো দরজা-জানালা খুলুন। বাসায় বাতাস চলাচল করতে দিন।

বিশ্বস্ত কাউকে জানিয়ে যান: আপনার অনুপস্থিতির সময় বাসার খোঁজ রাখার জন্য কাছের কোনো আত্মীয় বা প্রতিবেশীকে জানিয়ে রাখুন। প্রয়োজনে তাকে একটি অতিরিক্ত চাবি দিতে পারেন।

মূল্যবান জিনিস নিরাপদে রাখুন: গয়না, গুরুত্বপূর্ণ কাগজপত্র বা নগদ টাকা বাসায় ছড়িয়ে ছিটিয়ে না রেখে নিরাপদ স্থানে রাখুন। সম্ভব হলে ব্যাংকের লকার ব্যবহার করাই ভালো।

ডাস্টবিন খালি করুন: বাড়ি ছাড়ার আগে ডাস্টবিন পরিষ্কার করে ফেলুন। নইলে ফিরে এসে বাজে গন্ধ বা পোকামাকড়ের সমস্যায় পড়তে পারেন।

ফ্রিজ ও খাবারের ব্যবস্থা করুন: ফ্রিজে রাখা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এমন খাবার আগে থেকেই শেষ করে ফেলুন বা ফেলে দিন। দীর্ঘদিন বাইরে থাকলে ফ্রিজ বন্ধ করে পরিষ্কার করে রাখা ভালো।

লাইট ব্যবস্থাপনা করুন: সব লাইট বন্ধ করে যান। তবে কেউ কেউ নিরাপত্তার জন্য একটি লাইট জ্বালিয়ে রাখেন। চাইলে টাইমার ব্যবহার করতে পারেন, যাতে নির্দিষ্ট সময় পর লাইট অন বা অফ হয়।

ডেলিভারি বা বিলসংক্রান্ত বিষয় দেখুন: আপনার অনুপস্থিতিতে যেন কোনো বিল জমে না যায় বা কুরিয়ার পড়ে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজন হলে আগে থেকেই বিল পরিশোধ করে যান।

সিসিটিভি বা নিরাপত্তা ব্যবস্থা চালু রাখুন: যদি বাসায় সিসিটিভি বা অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে, তা সচল আছে কি না দেখে নিন। এতে দূরে থেকেও বাসার অবস্থা সম্পর্কে ধারণা পাবেন।

ভোরের আকাশ/এসএইচ

 

ঈদের ছুটি

শেয়ার করুন: