শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুস্বাদু কাঁঠালের বড়া তৈরির সহজ রেসিপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুস্বাদু কাঁঠালের বড়া তৈরির সহজ রেসিপি
সুস্বাদু কাঁঠালের বড়া তৈরির সহজ রেসিপি

পাকা কাঁঠালের ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে, তবে এর স্বাদ সবার পছন্দ না-ও হতে পারে। আবার অনেক সময় বড় আকারের ফলে কাঁঠাল কিনে তা শেষ করাটাও হয়ে ওঠে ঝামেলার। তবে আপনি জানেন কি—পাকা কাঁঠাল দিয়ে তৈরি করা যায় মুখরোচক ও ভিন্নধর্মী খাবার? তারমধ্যে অন্যতম হলো কাঁঠালের বড়া। চলুন দেখে নিই সহজ রেসিপিটি।

উপকরণ:
পাকা কাঁঠালের রস – ১ কাপ

চালের গুঁড়া – ২ কাপ

চিনি – আধা কাপ (স্বাদমতো কম-বেশি করা যায়)

নারকেল কোরানো – আধা কাপ

তেল – ভাজার জন্য প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি:
১. প্রথমে একটি পাত্রে কাঁঠালের রস, চালের গুঁড়া, চিনি ও নারকেল একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
২. এবার একটি কড়াইয়ে তেল গরম করুন।
৩. তেল গরম হয়ে এলে চুলার আঁচ মাঝারি করে দিন এবং চামচ বা হাত দিয়ে ছোট ছোট আকারে মিশ্রণ ছাড়ুন কড়াইয়ে।
৪. বড়াগুলো দুই পাশ থেকে সোনালি বাদামি রং ধারণ করা পর্যন্ত ভেজে নিন।
৫. ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে টিস্যু পেপারে রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।
৬. গরম গরম পরিবেশন করুন কাঁঠালের সুগন্ধময় মচমচে বড়া।

পরামর্শ:
– চাইলে একটু দারুচিনি গুঁড়া বা এলাচ গুঁড়াও যোগ করতে পারেন অতিরিক্ত ঘ্রাণের জন্য।
– সকালের নাস্তায় বা বিকেলের স্ন্যাকস হিসেবেও বেশ মানানসই।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: