দাম্পত্য সুন্দর রাখার ৪টি সহজ অভ্যাস

মাঝে মাঝে বড় ঝগড়ার পরও অনেক দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না। এর পেছনে থাকে কিছু ইতিবাচক অভ্যাস ও পারস্পরিক বোঝাপড়া, যা সম্পর্ককে টিকিয়ে রাখে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্থার ব্রুকস দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও স্থায়ী করার জন্য চারটি সহজ অভ্যাসের কথা বলেছেন।
একসঙ্গে আনন্দের সময় কাটানো : ব্রুকসের মতে, দাম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একসঙ্গে আনন্দ করা। বেশি হাসাহাসি, ঘোরাফেরা ও সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়া সম্পর্ককে শক্তিশালী করে। তার মতে, যত বেশি সুখের স্মৃতি তৈরি হবে, তত কম অভিযোগ জমে থাকবে।
চোখে চোখ রেখে কথা বলা : বর্তমান সময়ে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের কারণে অনেক সময় দম্পতিরা একসঙ্গে থেকেও মানসিকভাবে দূরে থাকেন। ব্রুকস বলেন, কথা বলার সময় চোখে চোখ রাখা অত্যন্ত জরুরি। এটি শুধু যোগাযোগ নয়, বরং আবেগগত বন্ধনও শক্ত করে। গবেষণায় দেখা যায়, এতে অক্সিটোসিন হরমোন বাড়ে, যা সম্পর্কের অনুভূতি গভীর করে।
শারীরিক স্নেহ প্রকাশ করা : হাত ধরা, আলিঙ্গন করা বা চুম্বনের মতো ছোট ছোট শারীরিক স্নেহ দাম্পত্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে। এসব আচরণ শরীরে অক্সিটোসিন বাড়ায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এটি দাম্পত্য সম্পর্ককে আরও শান্ত ও স্থিতিশীল করে তোলে।
একসঙ্গে প্রার্থনা করা : সবশেষে ব্রুকস বলেন, একসঙ্গে প্রার্থনা করা একটি শক্তিশালী অভ্যাস হতে পারে। এটি মানসিক ও আবেগগতভাবে দম্পতিদের একসূত্রে বাঁধে এবং সম্পর্কের গভীরতা বাড়ায়। নিয়মিত এই অভ্যাস সম্পর্ককে আরও অর্থবহ করে তোলে।
বিশেষজ্ঞদের মতে, এসব অভ্যাস একদিনে সম্পর্ক বদলে না দিলেও ধীরে ধীরে দাম্পত্য বন্ধনকে আরও দৃঢ় ও স্থায়ী করে তুলতে পারে।
ভোরের আকাশ/সু.পা