শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যেভাবে বানাবেন মাছের পাকোড়া

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ষার সন্ধ্যায় একটু মুচমুচে কিছু খেতে মন চাইতেই পারে। অনেকেই বাইরে থেকে সিঙ্গারা-পুরি কিনে এনে খান। সেগুলো খেতে হয়তো ভালোলাগে কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এর বদলে ঘরে তৈরি করে খাওয়া যেতে পারে। বাড়িতে বড় কোনো মাছ থাকলে তার কয়েক টুকরা দিয়ে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু পাকোড়া। চলুন জেনে নেওয়া যাক মাছের পাকোড়া তৈরির সহজ রেসিপি 

যেভাবে তৈরি করবেন-

যেকোনো বড় মাছ- ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি- ২টি

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

কাঁচা মরিচ কুচি- ১-২টি (স্বাদমতো)

বেসন- ১/২ কাপ

কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ

ডিমের কুসুম- ১টি (ইচ্ছা)

ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১/২ চা চামচ

হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ

গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ

লবণ- স্বাদমতো

তেল- ভাজার জন্য।

তৈরি করতে যা লাগবে
মাছ সেদ্ধ করে কাঁটা ও চামড়া ফেলে মাছের কিমা করে নিন। কিমার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরা, মরিচ, হলুদ, গরম মসলা এবং লবণ মিশিয়ে নিন। এবার তার সঙ্গে ডিমের কুসুম, বেসন এবং কর্ন ফ্লাওয়ার ভালো করে মেশান। ধনিয়াপাতা কুচি যোগ করুন।ডুবোতেলে সময় নিয়ে মৃদু আঁচে ভাজবেন। এরপর তুলে কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝরিয়ে পরিবেশন করুন।  

ভোরের আকাশ/তা.কা

মাছের পাকোড়ালাইফস্টাইল

শেয়ার করুন: