শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোদে হাত-পা কালো হয়ে গেছে? ঘরেই বানান ডি-ট্যান বডি ওয়াশ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোদে হাত-পা কালো হয়ে গেছে? ঘরেই বানান ডি-ট্যান বডি ওয়াশ
রোদে হাত-পা কালো হয়ে গেছে? ঘরেই বানান ডি-ট্যান বডি ওয়াশ

গরমের দিনে রোদের তীব্রতা যেমন বাড়ে, তেমনি বাড়ে হাত-পায়ের ত্বকে কালচে দাগ পড়ার সম্ভাবনাও। অতিরিক্ত সূর্যের আলো, ধুলাবালি এবং মৃত ত্বকের স্তরের কারণে হাত-পা হয়ে পড়ে বিবর্ণ ও রুক্ষ। সময়মতো যত্ন না নিলে এটি স্থায়ী দাগে পরিণত হতে পারে। তবে চিন্তার কিছু নেই। ঘরেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক উপাদানে তৈরি ডি-ট্যান বডি ওয়াশ।

উপাদান যা লাগবে

এই ঘরোয়া বডি ওয়াশ তৈরি করতে প্রয়োজন হবে—

কফি
মধু
চিনির গুঁড়া
ভাজা হলুদের গুঁড়া
নারকেল তেল
রাসায়নিকমুক্ত বডি ওয়াশ (ইচ্ছামতো)

কীভাবে তৈরি করবেন
প্রথমে একটি খালি প্যানে অল্প গরম করে তাতে হলুদের গুঁড়া দিন। ভালোভাবে ভাজুন যতক্ষণ না হলুদের রং হালকা বাদামি হয়ে আসে। এরপর তা একটি প্লেটে ঠান্ডা হতে দিন।

এবার একটি পরিষ্কার পাত্রে কফি, মধু, চিনির গুঁড়া, ভাজা হলুদের গুঁড়া এবং নারকেল তেল একসঙ্গে নিন। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। যদি চিনির গুঁড়া আলাদা করে না থাকে, তবে ঘরের চিনি ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন। এরপর মিশ্রণে যোগ করুন রাসায়নিকমুক্ত বডি ওয়াশ। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করুন।

ব্যবহারের নিয়ম
প্রতিদিন গোসলের সময় এই বডি ওয়াশ ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ত্বক থেকে ট্যানিং দূর হবে, ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

সতর্কতা
এই প্রাকৃতিক বডি ওয়াশ ব্যবহারের আগে অবশ্যই হাত বা পায়ের একটি ছোট অংশে প্যাচ টেস্ট করুন। যদি কোনো অ্যালার্জি বা লালচে ভাব, চুলকানি দেখা দেয়, তাহলে ব্যবহার না করাই ভালো।

পরামর্শ
বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার এবং হাত-পা ঢেকে রাখা ট্যানিং প্রতিরোধে সহায়ক হতে পারে। পাশাপাশি ত্বকের যত্নে নিয়মিত পানিও পান করুন।

আপনার হাত-পায়ের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এখন আর পার্লারে যাওয়ার দরকার নেই, ঘরেই তৈরি করে নিতে পারেন কার্যকর বডি ওয়াশ!

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: