বাজারের কলা কেমিক্যাল দিয়ে পাকানো? সহজেই বুঝবেন যেভাবে

সারা বছর সহজলভ্য ওপুষ্টিকর ফলের মধ্যে অন্যতমকলা। পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি৬, ভিটামিন এও আয়রনসমৃদ্ধ এই ফল শরীরেরশক্তি বাড়ানোর পাশাপাশি হজমশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করতে সহায়তা করে।
তবে দ্রুত বাজারজাত করার জন্য অনেকব্যবসায়ী ক্যালসিয়াম কার্বাইড, ইথারজাতীয় রাসায়নিক ও তরল ইথাইলিনব্যবহার করে কলা পাকান, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতেপারে।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিকভাবে পাকলেকলার ভেতরের এনজাইম সক্রিয় হয় এবং পুষ্টিগুণপুরোপুরি বিকশিত হয়। তাই প্রাকৃতিকভাবেপাকা কলার স্বাদ, গন্ধও রং রাসায়নিক দিয়েপাকানো কলার তুলনায় ভিন্ন।
যেভাবে চিনবেন কেমিক্যালে পাকানো কলা—
- রং দেখে:প্রাকৃতিকভাবে পাকা কলা হালকাহলুদ হয় এবং খোসায়ছোট ছোট কালো দাগথাকে। রাসায়নিক দিয়ে পাকানো কলাসাধারণত অতিরিক্ত উজ্জ্বল ও একরঙা হলুদবা কমলা-হলুদ দেখাযায়।
- গন্ধ পরীক্ষা:প্রাকৃতিক কলায় মিষ্টি ওস্বাভাবিক সুগন্ধ থাকে। কেমিক্যালে পাকানো কলায় অনেক সময়কোনো গন্ধ থাকে নাঅথবা অস্বাভাবিক কৃত্রিম গন্ধ পাওয়া যায়।
- পানির পরীক্ষা:একটি কলা পানিতে ফেললেযদি ভেসে থাকে, তাহলেসেটি রাসায়নিক দিয়ে পাকানো হওয়ারসম্ভাবনা থাকতে পারে। প্রাকৃতিকভাবে পাকা কলা সাধারণতপানিতে ডুবে যায়।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু একটি লক্ষণ দেখেনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। সন্দেহহলে বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ফলকেনাই সবচেয়ে নিরাপদ।
ভোরের আকাশ/এনএ