শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশুর রাগ নিয়ন্ত্রণে রাখার ৫টি কার্যকর কৌশল

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিশুর রাগ নিয়ন্ত্রণে রাখার ৫টি কার্যকর কৌশল
শিশুর রাগ নিয়ন্ত্রণে রাখার ৫টি কার্যকর কৌশল

শিশুর রাগ স্বাভাবিক আবেগের অংশ, যা তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কখনও কখনও এই রাগ সামলানো কঠিন হয়ে ওঠে, যা বাবা-মা এবং শিশুর জন্যই চাপের কারণ হয়ে দাঁড়ায়। শিশুদের রাগ সঠিকভাবে পরিচালনার জন্য কিছু কার্যকর কৌশল রয়েছে।

১. রাগকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়া
শিশু যদি চিৎকার-চেঁচামেচি করছে এবং তা ইচ্ছাকৃতভাবে করছে, তবে অতিরিক্ত মনোযোগ দেওয়া থেকে বিরত থাকুন। গুরুত্ব না দিলে শিশুরা স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যেতে পারে।

২. সব জায়গায় ঘুরতে না নেওয়া
শিশুরা প্রায়ই চকোলেট বা খেলনার মতো আবদারের কারণে জেদ দেখায়। তাই এমন কোনো জায়গায় না নিয়ে যাওয়া ভালো, যা দেখে তারা জেদ বা রাগের প্রকাশ করতে পারে।

৩. কান্না থামাতে জোর না দেওয়া
শিশু যখন চিৎকার করছে, তাকে থামানোর চেষ্টা করা বরং পরিস্থিতি বাড়াতে পারে। তাকে একা থাকতে দিন। কিছুক্ষণ পর শিশুটি নিজেই শান্ত হয়ে যাবে।

৪. লক্ষ্য স্থির করে দেওয়া
শিশুরা সবকিছু চাওয়ার সাথে সাথেই পেলে আসক্ত হয়ে যায়। তাই তাদের আবদার সঙ্গে সঙ্গে পূরণ না করে, কিছু শর্ত ও লক্ষ্য স্থির করুন। নির্দিষ্ট শর্ত পূরণ হলে তবেই তারা ইচ্ছাকৃত জিনিস পাবে।

৫. অন্যদের সঙ্গে মেশার সুযোগ দেওয়া
শিশুরা ছবি আঁকা, খেলাধুলা বা অন্য বাচ্চাদের সঙ্গে মেশার সময় ব্যস্ত থাকলে রাগ কমে। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে মানসিক স্বাস্থ্য উন্নত হয় এবং রাগ নিয়ন্ত্রণ সহজ হয়।

পেশাদারদের মতে, এসব কৌশল নিয়মিত প্রয়োগ করলে শিশুদের রাগের প্রকাশ সুস্থভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: