শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বর্ষায় ভ্রমণে সতর্ক থাকবেন যে বিষয়ে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলার অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করেন অনেকেই। অফ-পিক মৌসুম হওয়ায় একটু কম খরচেও বেড়ানো যায়। পাহাড়, চা-বাগান, নদীতীরের এলাকায় বর্ষাকাল তার রূপ উজাড় করে হাজির হয়। তা দেখতে ছুটে যাওয়া অস্বাভাবিক নয়। তবে বর্ষার ভ্রমণ অন্য সময় থেকে একটু আলাদা।

বর্ষায় বাংলার যে রূপ দেখা যায়, তা অন্য কোনো সময় দেখা যায়না। তাই এই সময়টা আমাদের দেশের মানুষ বেড়িয়ে পড়েন দেশের নানা প্রান্তের নানা রূপ দেখতে। কিন্তু বর্ষায় কিছু অসাবধানতা আপনার ভ্রমণের সময়কে বিষাদে ভরে দিতে পারে। তাই আগেভাগেই সতর্ক হতে হবে। কিছু সাবধানতা অবলম্বন করলে ভ্রমণ হবে আনন্দদায়ক।

বর্ষায় অনেকক্ষেত্রে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তখন তারা ভাগ্যকেই দোষারোপ করেন। কিন্তু নিজের কপালকে দোষ দেওয়ার আগে ভাবুন, যেখানে গিয়েছেন সেখানে অস্বাস্থ্যকর খাবার বা অতিরিক্ত ঘোরাঘুরির ফলে পরিশ্রম কিংবা আবহাওয়া আপনার অসুস্থতার জন্য দায়ী নয় তো? তাই অবস্থা বুঝে খাওয়াদাওয়া করতে হবে

বেড়াতে গিয়ে অনেকে বিলাসবহুল রিসোর্টে ওঠেন। সেসব হোটেলগুলো খাবারের পানি সঠিকভাবে ফিল্টার করছে কিনা, তা চেক করে নিতে হবে। একটি সমীক্ষায় জানা গিয়েছে ৩০-৭০% ট্র্যাভেলার্স ডায়রিয়াতে ভোগেন। এর জন্য বেড়ানোর জায়গার পানিই দায়ী।

অনেক সময় আমরা বেড়ানোর প্যাকিং লিস্টে ওষুধ রাখতে ভুলে যাই। তাই প্যাকিং লিস্ট তৈরির সময় সজাগ থাকুন, প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।

ভোরের আকাশ/তা.কা

বর্ষাভ্রমণ

শেয়ার করুন: