শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গরমে ঠান্ডা শরবত বানানোর সহজ কৌশল জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রখর রোদ থেকে বাড়ি ফিরে এক গ্লাস ঠান্ডা শরবত যেন মুহূর্তেই প্রশান্তি এনে দেয়। বিশেষ করে লেবুর শরবত শরীরকে সতেজ করে এবং ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণে সাহায্য করে। শুধু পানি নয়, শরবত শরীরকে দ্রুত হাইড্রেট করতেও কার্যকর। তবে প্রতিবার শরবত বানানো ঝামেলার মনে হলে আগে থেকেই কিছু প্রস্তুতি রেখে দিলে কাজটা অনেক সহজ হয়ে যায়।

শরবত বানানোর একটি কার্যকর উপায় হলো আগে থেকেই আইস কিউব তৈরি করে রাখা। এতে খাওয়ার সময় শুধু পানি মিশালেই দ্রুত শরবত তৈরি করা যায়।

লেবুর শরবতের আইস কিউব
গরমে লেবুর শরবত শরীর ঠান্ডা রাখতে দারুণ কার্যকর। কয়েকটি লেবুর রস বের করে তাতে থেঁতো করা পুদিনা পাতা ও সামান্য লবণ মিশিয়ে আইস ট্রেতে জমিয়ে রাখুন। পরে একটি বা দুটি কিউব নিয়ে ঠান্ডা পানিতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সতেজ পানীয়।

তরমুজের শরবত কিউব
রসালো তরমুজের শরবত গরমে দারুণ প্রশান্তি দেয়। তরমুজের বীজ ফেলে ব্লেন্ড করে মিশ্রণটি আইস ট্রেতে জমিয়ে রাখুন। খাওয়ার সময় কয়েকটি কিউব নিয়ে পানি, লবণ ও চিনি মিশিয়ে পরিবেশন করুন।

আমপোড়ার শরবত
গরমের জনপ্রিয় পানীয় আমপোড়া শরবত বানাতে কাঁচা আম পুড়িয়ে এর পাল্প বের করে নিন। এরপর লবণ, চিনি ও চাটমসলা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এটি ফ্রিজে সংরক্ষণ করে প্রয়োজনমতো পানিতে মিশিয়ে পরিবেশন করা যাবে। চাইলে আইস কিউব হিসেবেও জমিয়ে রাখা যায়।

আগে থেকে এই প্রস্তুতি নিয়ে রাখলে গরমের দিনে খুব সহজেই ঠান্ডা ও সতেজ শরবত উপভোগ করা সম্ভব।

ভোরের আকাশ/সু.পা

শরবত বানানোর কৌশল

শেয়ার করুন: