শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালোবাসার সপ্তাহ শুরু, আজ রোজ ডে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভালোবাসার সপ্তাহের শুভ সূচনা হচ্ছে ‘রোজ ডে’ বা গোলাপ দিবসের হাত ধরে। কিন্তু জানেন কি, মনের মানুষকে শুধু একটা গোলাপ দিলেই হয় না, গোলাপের রঙের আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন না বলা কথা? আবেগ প্রকাশে ভুল রঙ বেছে নিলে হিতে বিপরীত হতে পারে। তাই গোলাপ কেনার আগে মিলিয়ে নিন কোন রঙের কোন মাহাত্ম্য।

বসন্তের হালকা শিরশিরানি আর বাতাসে পলাশ-শিমুলের গন্ধ—জানান দিচ্ছে প্রেমের মরসুম এসে গিয়েছে। শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত ‘ভ্যালেন্টাইনস উইক’। আর এই ভালোবাসার সপ্তাহের শুভ সূচনা হচ্ছে ‘রোজ ডে’ বা গোলাপ দিবসের হাত ধরে। কিন্তু জানেন কি, মনের মানুষকে শুধু একটা গোলাপ দিলেই হয় না, গোলাপের রঙের আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন না বলা কথা? আবেগ প্রকাশে ভুল রঙ বেছে নিলে হিতে বিপরীত হতে পারে। তাই গোলাপ কেনার আগে মিলিয়ে নিন কোন রঙের কোন মাহাত্ম্য।

কথায় আছে, যা হাজারটা শব্দ দিয়ে বোঝানো যায় না, তা একটা গোলাপ দিয়ে অনায়াসেই প্রকাশ করা যায়। তবে লাল গোলাপ মানেই প্রেম—এই ধারণা এখন সেকেলে। আধুনিক প্রেম বা বন্ধুত্বের রসায়নে প্রতিটি রঙের রয়েছে আলাদা গভীরতা।

ছবি: সংগৃহীত

১. লাল গোলাপ- প্রেম, ভালোবাসা আর আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো লাল গোলাপ। আপনি যদি কাউকে মনে-প্রাণে ভালোবাসেন এবং তাঁকে জীবনের সঙ্গী হিসেবে পেতে চান, তবে লাল গোলাপই আপনার সেরা অস্ত্র।

ছবি: সংগৃহীত

২. গোলাপি গোলাপ- সব ভালোবাসা মানেই কেবল প্রেম নয়। আপনার জীবনে এমন মানুষ থাকতে পারেন যাঁদের প্রতি আপনি কৃতজ্ঞ। আপনার মা, দিদি কিংবা প্রিয় কোনো মেন্টর—কাউকেও ধন্যবাদ জানাতে বা স্বীকৃতি দিতে গোলাপি গোলাপ ব্যবহার করুন। এটি একই সাথে কোমলতা ও আভিজাত্যের প্রতীক।

ছবি: সংগৃহীত

৩. সাদা গোলাপ- কারও সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ? সম্পর্কের তিক্ততা মিটিয়ে নতুন করে পথ চলা শুরু করতে চাইলে সঙ্গী হিসেবে বেছে নিন সাদা গোলাপ। এটি শান্তির প্রতীক। এছাড়া কাউকে খুব মিস করলে বা তাঁর অনুপস্থিতি অনুভব করলে তাঁকে সাদা গোলাপ পাঠাতে পারেন।

ছবি: সংগৃহীত

৪. হলুদ গোলাপ- প্রেমের আগে বন্ধুত্বটা জরুরি। বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ করতে হলুদ গোলাপের জুড়ি মেলা ভার। বন্ধুর নতুন চাকরি, সাফল্য বা আরোগ্য কামনায় হলুদ গোলাপ উপহার দিন। এটি আনন্দ এবং প্রাণশক্তির বার্তা বহন করে।

ছবি: সংগৃহীত

৫. কমলা গোলাপ- লাল এবং হলুদের মিশ্রণে তৈরি এই রঙটি তীব্র আবেগ ও উৎসাহের প্রতীক। সম্পর্কে যদি নতুন উন্মাদনা বা প্যাশন আনতে চান, তবে কমলা গোলাপ সেরা পছন্দ। কাউকে অনুপ্রাণিত করতেও এই ফুল ম্যাজিকের মতো কাজ করে।

ছবি: সংগৃহীত

৬. বেগুনি গোলাপ- ইদানীং এই রঙের গোলাপের চাহিদা তুঙ্গে। বেগুনি রঙ রাজকীয় সম্মানের প্রতীক। আপনি যদি আপনার সঙ্গীকে রানির মতো মর্যাদা দিতে চান বা তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হন, তবে নির্দ্বিধায় তাঁকে বেগুনি গোলাপ দিতে পারেন। এটি ‘প্রথম দর্শনেই প্রেম’ প্রকাশের জন্যও পরিচিত।

ফেব্রুয়ারি এসে গেছে সপ্তাহ খানেক হল। দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে প্রেমের সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার বিশ্ব মাতবে প্রেমে। 

৭ ফেব্রুয়ারি-গোলাপ দিবস
৮ ফেব্রুয়ারি-প্রস্তাব দিবস
৯ ফেব্রুয়ারি-চকলেট দিবস
১০ ফেব্রুয়ারি-টেডি ডে
১১ ফেব্রুয়ারি-প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)
১২ ফেব্রুয়ারি-কিস ডে (চুম্বন দিবস)
১৩ ফেব্রুয়ারি-হাগ ডে (আলিঙ্গনের দিবস)
১৪ ফেব্রুয়ারি-ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)
১৫ ফেব্রুয়ারি-স্ল্যাপ ডে (চড় মারার দিবস)
১৬ ফেব্রুয়ারি-কিক ডে
১৭ ফেব্রুয়ারি-পারফিউম ডে
১৮ ফেব্রুয়ারি-ফ্লার্টিং ডে
১৯ ফেব্রুয়ারি-কনফেশন ডে
২০ ফেব্রুয়ারি-মিসিং ডে
২১ ফেব্রুয়ারি-ব্রেক ডে 

ভোরের আকাশ/তা.কা
 

 

ভালোবাসার সপ্তাহ

শেয়ার করুন: