শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিদিন সাইকেল চালালে মিলবে নানা উপকার, জানুন বিস্তারিত

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতিদিন সাইকেল চালালে মিলবে নানা উপকার, জানুন বিস্তারিত
প্রতিদিন সাইকেল চালালে মিলবে নানা উপকার, জানুন বিস্তারিত

নিয়মিত শরীরচর্চার উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। তবে ব্যস্ত জীবনে অনেকেই জিমে যাওয়া বা যোগব্যায়াম, হাঁটা কিংবা দৌড়ানোর মতো ব্যায়ামগুলো নিয়ম করে করতে পারেন না। এই ব্যস্ততার মাঝেও সহজ এবং কার্যকর এক শরীরচর্চা হতে পারে সাইক্লিং বা সাইকেল চালানো।

যারা প্রতিদিনের যাতায়াতে বাইসাইকেল ব্যবহার করেন, তারাও শরীরের বেশ কিছু উপকার পাচ্ছেন। তবে যদি প্রতিদিন অন্তত কিছুটা সময় ব্যয় করে নিয়ম করে সাইকেল চালানো যায়, তাহলে সেটি শরীর ও মনের জন্য হবে আরও বেশি উপকারী।

চলুন দেখে নেওয়া যাক, প্রতিদিন সাইক্লিংয়ের মাধ্যমে কী কী উপকার পাওয়া যায়—

ওজন কমাতে সহায়ক
সাইক্লিং একটি উৎকৃষ্ট কার্ডিওভাসকুলার এক্সারসাইজ, যা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। প্রতিদিন নির্দিষ্ট সময় সাইকেল চালালে দ্রুত ওজন কমে। তবে খেয়াল রাখতে হবে—ভরা পেটে সাইকেল চালানো ঠিক নয়।

পায়ের পেশী মজবুত হয়
নিয়মিত সাইক্লিং পায়ের পেশীগুলোকে শক্তিশালী ও নমনীয় করে তোলে। এতে চোট বা আঘাত পাওয়ার ঝুঁকিও কমে। তবে যদি পায়ে ইতিমধ্যেই কোনো চোট বা আঘাত থাকে, সে সময় সাইকেল চালানো এড়িয়ে চলা ভালো।

হার্টের স্বাস্থ্য উন্নত হয়
সাইক্লিং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদপিণ্ডের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত সাইকেল চালালে হৃদরোগ, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে
শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্যও সাইক্লিং উপকারী হতে পারে। এটি ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। তবে অত্যধিক গরম বা রোদে সাইকেল চালানো থেকে বিরত থাকা উচিত।

অতিরিক্ত টিপস
শুধু সাইক্লিং করলেই ওজন কমবে—এমন ভাবার সুযোগ নেই। এর সঙ্গে প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি পান। গ্রিন টি, লেবুপানি বা মেথি ভেজানো পানি নিয়মিত খেলে চর্বি কমাতে অতিরিক্ত সহায়তা মেলে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীরচর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা। সাইক্লিং হতে পারে সেই অভ্যাসের এক সহজ, মজাদার ও কার্যকর উপায়।

সূত্র: এবিপি বাংলা

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: