শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুখে দুর্গন্ধ দূর করার ঘরোয়া ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারা রাত মুখের ভেতরে ব্যাকটেরিয়া সক্রিয় থাকার কারণে সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই নিঃশ্বাসে দুর্গন্ধ অনুভূত হয়। এটি একটি স্বাভাবিক সমস্যা এবং প্রায় সবাইকেই কোনো না কোনো সময় এর মুখোমুখি হতে হয়। তবে কিছু মানুষের ক্ষেত্রে মুখের দুর্গন্ধ স্থায়ী রূপ নেয়, যা সামাজিকভাবে বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। বন্ধুদের সঙ্গে আড্ডা, বৈঠক কিংবা বাইরে চলাফেরার সময় এ সমস্যা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস মূলত মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়ার কারণে হয়। এসব ব্যাকটেরিয়া থেকে নির্গত গ্যাস থেকেই দুর্গন্ধের সৃষ্টি হয়। আমরা যে খাবার খাই, তা ভাঙার সময় ব্যাকটেরিয়া শর্করা ও স্টার্চের ওপর কাজ করে গন্ধ তৈরি করে। অনেক ক্ষেত্রে এটি মাড়ির রোগ বা দাঁত ক্ষয়ের মতো গুরুতর সমস্যার লক্ষণও হতে পারে। নিয়মিত দাঁত পরীক্ষা করানোই এ সমস্যা থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায়। তবে এর পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও দুর্গন্ধ কমাতে সহায়ক হতে পারে।

লবঙ্গ
লবঙ্গ রান্নাঘরের একটি পরিচিত উপাদান। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের ভেতরের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। ফলে নিঃশ্বাসের দুর্গন্ধ, মাড়ি ফোলা, রক্তপাত এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি হ্রাস পায়। কয়েকটি লবঙ্গ মুখে নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়।

পর্যাপ্ত পানি পান
শরীরে পানির ঘাটতি থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। পানি মুখের ভেতর জমে থাকা ব্যাকটেরিয়া পরিষ্কার করতে সাহায্য করে এবং নিঃশ্বাসকে সতেজ রাখে। তাই দিনে পর্যাপ্ত পানি পান করা জরুরি। চাইলে পানিতে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে নিতে পারেন, এতে নিঃশ্বাস আরও সতেজ হবে।

মধু ও দারুচিনি
মধু ও দারুচিনিতে রয়েছে শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায় এবং মাড়িকে সুস্থ রাখে। নিয়মিত মধু ও দারুচিনির পেস্ট দাঁত ও মাড়িতে ব্যবহার করলে দাঁতের ক্ষয়, মাড়ি থেকে রক্তপাত এবং নিঃশ্বাসের দুর্গন্ধের ঝুঁকি কমতে পারে।

দারুচিনি
দারুচিনিও মুখের দুর্গন্ধ দূর করতে কার্যকর। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে। কয়েক মিনিট মুখে দারুচিনির একটি ছোট টুকরা রেখে পরে ফেলে দিলে নিঃশ্বাসের দুর্গন্ধ কমে।

লবণ-পানির গার্গল
হালকা গরম লবণ-পানি দিয়ে গার্গল করলে মুখের খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং নিঃশ্বাস সতেজ থাকে। এক গ্লাস পানিতে আধা চা-চামচ লবণ মিশিয়ে নিয়মিত গার্গল করলে ভালো ফল পাওয়া যায়, বিশেষ করে বাইরে যাওয়ার আগে।

ভোরের আকাশ/তা.কা


 

ঘরোয়া উপায়দুর্গন্ধ

শেয়ার করুন: