ঠোঁটের কালচে ভাব দূর করতে ঘরোয়া উপায়

ঠোঁটের রং স্বাভাবিকের চেয়ে গাঢ় বা কালচে হয়ে গেলে অনেকেই অস্বস্তি বোধ করেন। এটি শুধুমাত্র ধূমপানের কারণে নয়, বরং খাদ্যাভ্যাস, অতিরিক্ত চা-কফি, সূর্যের অতিরিক্ত আলো, কম পানি পান বা জেনেটিক কারণেও হতে পারে। তবে ঘরোয়া কিছু উপায়ে নিয়মিত যত্ন নিলে ঠোঁট ধীরে ধীরে আগের মতো সুন্দর ও স্বাভাবিক রঙে ফিরে আসতে পারে।
ঘরোয়া সমাধান
১. লেবুর রস:
লেবুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান ঠোঁটের রঙ হালকা করতে সাহায্য করে।
লেবুর একটি ফালি চিপে রস বের করুন
ঠোঁটে মেখে ১০-১৫ মিনিট রাখুন
ধুয়ে ফেলুন
প্রতিদিন রাতে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়, তবে বেশি সময় রাখা ঠিক নয়, কারণ লেবু অ্যাসিডিক।
২. চিনি ও তেলের স্ক্রাব:
মরা চামড়া তুলে ঠোঁটকে মসৃণ রাখতে সাহায্য করে।
১ চা চামচ মধু বা নারকেল তেল
১ চা চামচ চিনি
মিশিয়ে ঠোঁটে ১-২ মিনিট হালকা ম্যাসাজ করুন, তারপর ধুয়ে ফেলুন
সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে পারেন।
৩. বিটরুট রস:
বিটে থাকা প্রাকৃতিক রঞ্জক ঠোঁটে লালচে আভা আনে।
বিট কুরিয়ে রস বের করুন
তুলো দিয়ে পুরো রাত ঠোঁটে লাগান
সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন
প্রতিদিন ব্যবহার করলে পরিবর্তন চোখে পড়বে।
৪. শসার রস:
শসা ঠান্ডা এবং ঠোঁটকে সতেজ রাখে।
শসা কুরিয়ে রস বের করুন
১০ মিনিট ঠোঁটে মেখে রাখুন
ধুয়ে ফেলুন
দিনে ১-২ বার ব্যবহার করা যায়, তবে সারা রাত লাগিয়ে রাখা ঠিক নয়।
অতিরিক্ত টিপস
ধূমপান ও অতিরিক্ত চা-কফি কমান
পর্যাপ্ত পানি পান করুন
SPF যুক্ত লিপ বাম ব্যবহার করে রোদ থেকে রক্ষা করুন
ঠোঁট নিয়মিত পরিষ্কার ও ময়েশ্চারাইজ করুন
ঠোঁটের কালচে ভাব রাতারাতি দূর হয় না। ধৈর্য ধরে নিয়মিত যত্ন নিলে ফল পাওয়া সম্ভব। ঘরোয়া উপায়গুলো প্রাকৃতিক হওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় কম। সমস্যা বেশি হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
তথ্যসূত্র: হেল্থলাইন
ভোরের আকাশ//হ.র