ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি

ইফতারে ঠান্ডা কোনো পানীয় পানের প্রয়োজন হয়। সারাদিন রোজা রাখার কারণে আমরা তৃষ্ণার্ত থাকি। ইফতারে তৃষ্ণা মেটাতে প্রয়োজন স্বাস্থ্যকর পানীয়। তেমনই একটি পানীয় হলো খেজুর-বাদামের শরবত। এটি ঝটপট তৈরি করে নেওয়া যায়।
ইফতারে ঠান্ডা ঠান্ডা কোনো পানীয় না হলে কি চলে? অনেকে বাইরে থেকে কেনা ইন্সট্যান্ট শরবত গুলিয়ে খেয়ে থাকেন। এতে সাময়িক প্রশান্তি আর স্বাদ পাওয়া যায় ঠিকই, কিন্তু তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এর বদলে বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে স্মুদি তৈরি করে খেতে পারেন। তাতে যেমন প্রাণ জুড়াবে, তেমনই শরীরও ভালো থাকবে। আজ চলুন জেনে নেওয়া যাক, ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
নরম খেজুর- আধা কাপ, বাদাম কুচি- আধা কাপ, ঘন দুধ- ২ কাপ, চিনি- পরিমাণমতো, কিশমিশ- ২ চা চামচ, পানি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
খেজুর ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর খেজুরের বিচি ফেলে টুকরা করে নিন। টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখুন কিছু সময়। এবার সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরিবেশনের সময় বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
ভোরের আকাশ/তা.কা