চীনের কারিগরি শিক্ষার দক্ষতা বাংলাদেশের কারিগরি শিক্ষায় কাজে লাগানো হবে - শিক্ষা মন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন। এসময় Guangdong Finance and Trade Vocational College, Guangzhou, China এর ভাইস চ্যান্সেলর Mr. Lin Bin এর নেতৃত্বে চীনের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এরপর তারা কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী বলেন, চীন কারিগরি ক্ষেত্রে দক্ষ ও অনেক উন্নতি করেছে। তাদের সেই দক্ষতা কাজে লাগিয়ে ও তাদের সহযোগিতা নিয়ে এখানে সময়োপযোগী কারিগরি শিক্ষা চালু করা হবে ।
মন্ত্রী বলেন, উন্নত প্রশিক্ষণের জন্য আমরা শিক্ষকদের চীনে পাঠাতে পারি। এছাড়া, চীনা ভাষাসহ কারিগরি শিক্ষার জন্যও চীন থেকে শিক্ষকদের আনা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যকার বন্ধুত্ব, আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাখাত লাভবান হবে বলে আমার বিশ্বাস।
ভোরের আকাশ/ এনউব