শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আ.লীগ পুনর্বাসনকারীদের বিরুদ্ধে রাজপথে থাকবে ছাত্রশিবির

রাবি প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। এখনো অনেক কিছুই অর্জিত হয়নি। তবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকব।’

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও ইতিহাস রচিত ছাত্র-জনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বিজয় র‍্যালি’ শেষে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, এক বছর আগে যে আনন্দ ও উদ্দীপনা ছিল, তা একটি নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। আমাদের এখন হিসাব করে দেখা উচিত, আমরা সেই সম্ভাবনার পথে কতটা এগিয়েছি। আজকের এই র‍্যালি যে ঐক্য স্থাপন করেছে, তা ধরে রাখাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দল-মত নির্বিশেষে সবাইক এই ঐক্য ধরে রাখতে হবে।

ফিশারিজ বিভাগের অধ্যাপক ইয়ামিন হোসেন বলেন, বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সংগ্রাম করেছি, কিন্তু শিক্ষায় কাঙ্ক্ষিত সংস্কার এখনো হয়নি। এরপরও আমরা আশাবাদী।

সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী সজীব বলেন, ‘আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তার কতটা পূরণ হয়েছে তা প্রশ্নসাপেক্ষ। আমাদের মূল লক্ষ্য ছিল, দেশের শাসনব্যবস্থার সংস্কার, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করা। এক বছর পরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত। বিজয়ের এক বছর পূর্ণ হলেও কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে এখনও ঘাটতি রয়েছে। অন্যদিকে যতটুকু সংস্কার দৃশ্যমান হয়েছে তা বিপ্লবের স্পিরিট অনুযায়ী যথেষ্ট নয়।’

ভোরের আকাশ/মো.আ.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ছাত্রশিবিরশিক্ষা

শেয়ার করুন: