শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাকসু নির্বাচন: খসড়া তালিকায় মোট ভোটার ২৫ হাজার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাকসু নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ১২৭ জন। এর মধ্যে নারী ভোটার ৩৮ দশমিক ৫৫ শতাংশ এবং পুরুষ ভোটার ৬১ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার (০৬ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খসড়া ভোটার তালিকায় শের-ই বাংলা হলে ৯৭২, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭, নবাব আব্দুল লতিফ হলে ৮১৭, আমীর আলী হলে ৯৮৮, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫ ও শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৩৯৮ জন ভোটার রয়েছেন।

এ ছড়া মতিহার হলে ১ হাজার ৬১৮, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭, বিজয়-২৪ হলে ১ হাজার ৩৩০ জন ভোটার রয়েছেন।

তাছাড়া ছাত্রী হলগুলোতে মুন্নুজান হলে ২ হাজার ৭, রোকেয়া হলে ১ হাজার ৮১৬, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৪, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৫৩ জন ভোটার রয়েছেন।

গত ২৮ জুলাই রাকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত রাকসু নির্বাচন। এরই ধারাবাহিকতায় বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে।

ভোরের আকাশ/তাকা

রাকসুভোটার তালিকানির্বাচন

শেয়ার করুন: