শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের মাঝে কোরআন শিক্ষায় জাতীয় প্রতিযোগিতার উদ্যোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ আরও জোরদার করতে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (২৪ আগষ্ট) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নিজ সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এক বার্তা প্রকাশের মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

শিক্ষামন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার জন্য শিক্ষার বিভিন্ন স্তরে এই আয়োজন চালু করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর শিক্ষার নানা স্তরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের সুযোগ পাবে।

এর আগে গত জুনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমন্বিত শিক্ষার অংশ হিসেবে কোরআন প্রতিযোগিতা আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। সেই সময় তিনি উল্লেখ করেছিলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক গঠন ও নৈতিক ভিত্তিকে শক্ত করাই সরকারের প্রধান উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবার প্রাতিষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা আয়োজনের বাস্তব পদক্ষেপ নেওয়া হলো।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: