শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বরিশাল নগরীর দক্ষিণ চকবাজার ও ফলপট্টি রোড এলাকায় সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

রোববার (২৩ আগস্ট) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পথচারীদের চলাচলের পথ দখল করে গড়ে তোলা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে দখলমুক্ত সড়ক পথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ ছাড়া বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় একই আইনের ৯২(৩) ধারায় আরও ৩টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

গাড়ির কাগজপত্র নবায়নের সুযোগ বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

অভিযানে মোট ৮টি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া দীর্ঘদিন ধরে ট্রেড লাইসেন্স নবায়ন না করা ব্যবসায়ীদের দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের কঠোরভাবে সতর্কও করা হয়।

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/সু.পা

অবৈধ স্থাপনা

শেয়ার করুন: