শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে রিলিজ স্লিপের ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে ফল আজ (সেমাবার) বিকেল ৪টায় প্রকাশিত হচ্ছে।

ফলাফল SMS (nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একই দিন বিকেল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্বক শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী সই করা স্মারকে এ তথ্য জানানো হয়।

স্মারকে বলা হয়, ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না।

রিলিজ স্লিপ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক (অনার্স) ভর্তি প্রক্রিয়ায় এমন একটি সুযোগ, যেখানে শিক্ষার্থীরা পছন্দের কলেজগুলোতে নতুনভাবে বিষয় পছন্দের মাধ্যমে আবেদন করতে পারে। যারা প্রথমবার চান্স পায়নি, চান্স পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে, তারা এই রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির শেষ সুযোগ পায়, যেখানে তারা তাদের পছন্দের ৫টি কলেজে নতুন সাবজেক্ট পছন্দ করে আবেদন করতে পারে।

ভোরের আকাশ/তা.কা

জাতীয় বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: