শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে “ডিন’স এওয়ার্ড ২০২৬” প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্বে দিবে। তাই আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সমাজসেবা ও জাতিগঠনে আত্মনিয়োগ করতে হবে।’

তিনি বলেন, ‘ডিনস এওয়ার্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার। কারণ এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করা হয়। তাই বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব রয়েছে ভালো শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়া। কারণ এই স্বীকৃতি পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তুলবে। এটা শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্যও কাজে লাগবে।’

এসময় এহছানুল হক মিলন বলেন, ‘এবছর শিক্ষাখাতে জিডিপির দুই ভাগ বরাদ্দ দেয়া হয়েছে। এই বাজেট বরাদ্দের সর্বোত্তম ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ যা গড়ে তুলেন শিক্ষকরা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। সেজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতকে (টিভেট) বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।’

আরও পড়ুন

প্রধান ডাকঘরের কাউন্টার শাখা উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হলো। আজ মোট চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদভূক্ত ৩৮টি বিভাগ ও ২টি ইন্সটিটিউটের ১০৪ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।

ভোরের আকাশ/ এনউব

শিক্ষামন্ত্রী

শেয়ার করুন: