শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি

প্রধান ডাকঘরের কাউন্টার শাখা উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা প্রধান ডাকঘরের কাউন্টার শাখা উদ্বোধন করা হয়েছে। 

এর ফলে আইনজীবীরা এখন সমিতি প্রাঙ্গণ থেকেই ডাক ও ডাকসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কমবে ভোগান্তিও।

আজ বুধবার (১৭ জুন) বিকাল ৩টায় জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে লাল রঙে সজ্জিত ডাকঘর শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্ণেল বলেন, আইনজীবীদের সাথে পোস্ট অফিসের নিবিড় সম্পর্ক। আমাদের কাঙ্খিত একটি স্বপ্ন ছিল আইনজীবী সমিতির ভবনে প্রধান ডাকঘরের একটি কাউন্টার স্থাপন করা। 

অনেক চেষ্টা ও সংগ্রাম করার পরে, আজ সেটি করতে সক্ষম হয়েছি। আমি যখন নির্বাচন করি, তখন আইনজীবীদের প্রতি আমারও কমিটমেন্ট ছিল এই ডাকঘর শাখা স্থাপন করার। অবশেষে সেটি বাস্তবায়ন হয়েছে।

সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জাহিদুল ইসলাম বলেন, আইনজীবী ও আইনজীবীর সহকারীগণসহ জনগণের সেবা সম্প্রসারণের জন্য আমাদের এই অফিসটি উদ্বোধন করা হলো। 

এইখানে তাৎক্ষণিকভাবে আমরা চিঠিপত্র, পার্সেলসহ সবকিছু গ্রহণ করব। এর ফলে কাউকে আর সদর পোস্ট অফিসে যেতে হবেনা। এতে বিড়ম্বনা আর হবে না।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

এসময় আইনজীবী, আইনজীবী'র সহকারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

আইনজীবী সমিতিজাহিদুল ইসলাম

শেয়ার করুন: