শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কমেন্ট নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রীর স্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের কমেন্ট নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রীর স্ত্রী
শিক্ষার্থীদের কমেন্ট নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রীর স্ত্রী

জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রীর স্ত্রী নাজমুন নাহার বেবি বলেছেন, ফেসবুকে শিক্ষামন্ত্রীকে জড়িয়ে শিক্ষার্থীরা যে সমস্ত কমেন্ট করছে তা জাতির জন্য লজ্জাজনক। শিক্ষামন্ত্রী সেশনজট কমিয়ে আনতে এখন থেকে চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারেন না। এটি একটি সম্মিলিত সিদ্ধান্তের বিষয়। যেখানে বোর্ড, জেলা প্রশাসক, আবহওয়া অধিদপ্তরের সিদ্ধান্তের বিষয়ে রয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) চাঁদপুরের কচুয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক কর্মসূচির আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ছাত্র-ছাত্রীদেরকে ভালোভাবে পড়া লেখা করার পরামর্শ প্রদান করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে ৭০জন অসহায়দের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে ৭০ লক্ষ টাকার নগদ অর্থের চেক বিতরণ করেন মহিলা দলের সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রীর স্ত্রী নাজমুন নাহার বেবি।

ভোরের আকাশ/এনএ

শিক্ষামন্ত্রী পদত্যাগস্ত্রী

শেয়ার করুন: